মধুপুরে শাশুড়ি হত্যার ২০ বছর পর জামাইয়ের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক: মধুপুরে শাশুড়ি হত্যা মামলায় প্রায় ২০ বছর পর মেয়ের জামাই রেজাউর রহমান দুলুকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। এছাড়া এ মামলায় পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে খালাস দিয়েছেন আদালত।   রোববার, ১৮ জানুয়ারি দুপুরে টাঙ্গাইলের স্পেশাল জেলা জজ আদালতের বিচারক দিলারা আলো চন্দনা এ রায় ঘোষণা করেন। […]

Continue Reading

বাসাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত

বাসাইল প্রতিনিধি: বাসাইল উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী ও চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। শনিবার, ১৭ জানুয়ারি সন্ধ্যায় উপজেলার এমদাদ-হামিদা ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।   নিহতরা হলেন, টাঙ্গাইল সদর উপজেলার গোসাইজোয়াইর এলাকার মিন্টু মিয়ার ছেলে মিলন (২৪) এবং বাসাইল পৌরসভার চকপাড়া এলাকার মৃত মোকসেদ খানের ছেলে আরফান খান […]

Continue Reading

বিএনপি ক্ষমতায় গেলে ১ কোটি যুবকের কর্মসংস্থান সৃষ্টি করা হবে- টুকু

নিজস্ব প্রতিবেদক: বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এক কোটি যুবকের কর্মসংস্থান সৃষ্টি করা হবে।   শনিবার, ১৭ জানুয়ারি বেলা ১১টায় টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে […]

Continue Reading

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে বর্জ্যযুক্ত পানি, দুর্গন্ধ ও আবর্জনার স্তূপ: চরম স্বাস্থ্যঝুঁকি

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল জেলার সর্ববৃহৎ সরকারি চিকিৎসা কেন্দ্র হলেও বর্তমানে অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনায় চরম অস্বাস্থ্যকর পরিবেশে পরিণত হয়েছে। হাসপাতালের ভেতর ও বাইরে দীর্ঘদিন ধরে জমে থাকা বর্জ্যযুক্ত পানি, ময়লা-আবর্জনা ও দুর্গন্ধ থাকায় রোগী ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে।   টাঙ্গাইলের নবাগত পৌর প্রশাসক (ডিডিএলজি) মাহফুজুল আলম মাসুম ও পৌরসভার প্রধান […]

Continue Reading

সখিপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু: প্রশ্নবিদ্ধ প্রধান শিক্ষকের ভূমিকা

সখিপুর প্রতিনিধি: সখিপুর উপজেলার পাটজাগ সোনার বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর মেধাবী ছাত্রী সাদিয়া আক্তারের মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। গত ৯ জুন ২০২৫ খ্রি. বিদ্যালয় প্রাঙ্গণে একটি অবৈধ ও দুর্বল কাঠামোর নিচে চাপা পড়ে সাদিয়ার মৃত্যু হলেও আজো ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন হয়নি। নিহতের পরিবার আজো কোন সুবিচার পায়নি।   নিহত সাদিয়া […]

Continue Reading

টাঙ্গাইল জেলা যুবদল নেতা বাবুর বহিষ্কারাদেশ প্রত্যাহারে আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলা যুবদলের সদস্য সচিব খন্দকার তৌহিদুল ইসলাম বাবুর বহিষ্কারাদেশ প্রত্যাহারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন জেলা যুবদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ। বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সমাবেশ শেষে এই আলটিমেটাম দেন তারা।   এ সময় বক্তব্য রাখেন, জেলা যুবদলের সদস্য সচিব খন্দকার তৌহিদুল ইসলাম বাবু, যুবদলের যুগ্ম আহ্বায়ক একে এম আব্দুল্লাহ, […]

Continue Reading

চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণের শিকার কলেজছাত্রী, চালক হেলপারসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে চলন্ত বাসে এক কলেজছাত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় টাঙ্গাইল থেকে বাসের চালকসহ তিনজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করটিয়া আন্ডারপাস এলাকা থেকে বাসের চালক, হেলপারসহ তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।   আটক ব্যক্তিরা হলেন বাসের চালক মোঃ আলতাফ (২৫), সহকারী মোঃ সাগর (২৪) ও চালকের […]

Continue Reading

মির্জাপুরে ৫ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে র‌্যাবের অভিযানে পাঁচ হাজার নয়’শ চল্লিশ পিস মাদকদব্য হিসেবে ব্যবহৃত ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ এনামুল হক (৫৫) গ্রেফতার হয়েছে। বুধবার, ১৪ জানুয়ারি বিকেলে সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল এর আভিযানিক দল যমুনাসেতু-ঢাকা মহাসড়কের মির্জাপুর উপজেলার চরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে। বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প হতে দেয়া প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য […]

Continue Reading

বাসাইলের চাপড়া বিলে পৌষ সংক্রান্তির মেলায় হাজরো মানুষের ঢল

বাসাইল প্রতিনিধি: বাঙ্গালী সংস্কৃতিতে বারো মাসে তেরো পার্বণের একটি পার্বণ হলো পৌষ সংক্রান্তি। গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মেলা যুগ যুগ ধরে পালিত হচ্ছে। এরই ধারাবাহিতকায় বাসাইল উপজেলায় পৌষ সংক্রান্তি মেলা অনুষ্ঠিত হয়েছে।   বুধবার, ১৪ জানুয়ারি কীর্তন, পুজার্চনা ও পৌষ সংক্রান্তির মেলার আয়োজন করা হয় বাসাইল উপজেলার সদর ইউনিয়নের চাপড়া বিলের হিজল গাছের আঙিনায়। ঐতিহ্যবাহী […]

Continue Reading

ঘাটাইল-৩ আসনের নির্বাচনী মাঠে ফিরলেন আইনিন নাহার নিপা

ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে নানা প্রতিকূলতা, প্রশাসনিক ও আইনি জটিলতা পেরিয়ে অবশেষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আইনিন নাহার নিপার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।   নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, মনোনয়নপত্র যাচাই-বাছাই ও আপিল শুনানি শেষে সার্বিক দিক বিবেচনায় আইনিন নাহার নিপার মনোনয়নকে বুধবার, ১৪ জানুয়ারি বৈধ ঘোষণা করা […]

Continue Reading