
মধুপুর প্রতিনিধি: মধুপুরে গত ২২ আগস্ট অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যকে ‘মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর’ দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন করা হয়েছে।
সোমবার দুপুরে মধুপুর প্রেসক্লাবে নির্যাতিত পরিবারের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ ফজলুর রশিদ খান চুন্নু।
লিখিত বক্তব্যে তিনি বলেন, জমি-সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। গত ২২ আগস্টের সংবাদ সম্মেলনে তাদের নিয়ে উপস্থাপিত বক্তব্য সত্য নয়। উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে তাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে অন্যান্য বক্তারা ঘটনার প্রকৃত তথ্য তুলে ধরার পাশাপাশি এ ধরনের বিভ্রান্তিকর প্রচারে কান না দেওয়ার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে এনায়েত আলী খান, মো. ইব্রাহীম খান, মনির খান, আলম, মনু, মো. রুবেল খান ও মাজেদাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
