সখীপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু

সখীপুর প্রতিনিধি: সখীপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার কার্যক্রম শুরু হযেছে। ভূমিসেবা মেলা উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। ১৯ মে, মঙ্গলবার সকাল দশটায় উপজেলা ভূমি কার্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো: আশরাফুল আলম।   সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলার সভাপতিত্বে বক্তব্য রাখেন সখীপুর প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, উপজেলা কৃষি […]

Continue Reading

সখীপুর আবাসিক মহিলা কলেজের নবীন বরণ অনুষ্ঠিত

সখীপুর প্রতিনিধি: সখীপুর আবাসিক মহিলা কলেজের নবীন বরণ অনুষ্ঠানে আজ মঙ্গলবার বিকেলে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি বলেছেন, ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান টাঙ্গাইলের সখীপুর থানা প্রতিষ্ঠা করেছিলেন। সখীপুর উপজেলা এখন অনেক অগ্রসরগামী। সারা বাংলাদেশের অন্যতম কয়েকটি উপজেলার মধ্যে সখীপুর অন্যতম উপজেলা। এজন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং […]

Continue Reading

সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স আছে, কিন্তু চালক নেই!

সখীপুর প্রতিনিধি: সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সটি গ্যারেজে পড়ে আছে। চালককে অন্য দপ্তরে প্রেষণে (ডেপুটেশন) বদলি করায় বন্ধ হয়ে গেছে এই জরুরি সেবা। এতে প্রতিদিন ঢাকা, টাঙ্গাইল বা ময়মনসিংহে রেফার করা রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সরকারি অ্যাম্বুলেন্স না পেয়ে রোগীর স্বজনরা বেসরকারি পরিবহনে কয়েকগুণ বেশি ভাড়া দিতে বাধ্য হচ্ছেন।   হাসপাতাল সূত্রে জানা যায়, […]

Continue Reading

আওয়ামী লীগ সরকার দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে গেছে – আযম খান

সখীপুর প্রতিনিধি: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আহমেদ আযম খান বলেছেন, আওয়ামী লীগ সরকারের শেষ ১০ বছরে অফিসিয়ালি, আন-অফিসিয়ালি ৫০ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। আওয়ামী লীগ সরকার দেশটাকে একেবারে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে রেখে গেছে। তলাবিহীন ঝুড়ি নিয়ে বর্তমান বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনা শুরু করেছে।   শনিবার, ২ মে দুপুরে সখীপুরের উপজেলা পরিষদ মিলনায়তনে […]

Continue Reading

সখীপুরে এক পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশতাধিক

সখীপুর প্রতিনিধি: সখীপুরে একটি বেওয়ারিশ পাগলা কুকুরের কামড়ে দুই দিনে অন্তত ৫৪ জন আহত হয়েছেন। রোববার ও সোমবার (২৭ এপ্রিল) উপজেলার সখীপুর পৌর শহরসহ কালিয়া ইউনিয়নের অন্তত ১০টি গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে অন্তত ৯ জন শিশু ও ১০ জন নারী রয়েছেন।   স্থানীয়রা জানান, রবিবার দুপুরে কালিয়া ইউনিয়নের দেবলচালা গ্রাম থেকে কুকুরটি কামড়ানো […]

Continue Reading

সখিপুরে কৃষকদের সার, বীজ ও খামারীদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

সখীপুর প্রতিনিধি: সখিপুরে কৃষকদের মাঝে আউশ ধানের বীজ, সার ও দুগ্ধ খামারিদের মাঝে দুধ পরিবহনের জন্য দুগ্ধক্যান বিতরণ করা হয়েছে। ২৫ এপ্রিল, শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ২৫০ জন কৃষকের মাঝে পাঁচ কেজি করে আউশ ধানের বীজ, ২০ কেজি করে সার এবং ৩৬০ জন খামারির প্রতিজনকে দুধ পরিবহনের জন্য দুইটি করে ক্যান বিতরণ […]

Continue Reading

ভাতকুড়া-নলুয়া সড়কে ফোরলেনের কাজ অচিরেই শুরু হবে – মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

বাসাইল প্রতিনিধি: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি বলেছেন, সরকার একেবারে শূন্য হাতে উন্নয়ন শুরু করেছে। সরকারের তহবিলে পর্যাপ্ত টাকা নেই। তারপরও আমরা উন্নয়ন কর্মকাণ্ড শুরু করেছি। অতিগুরুত্বপূর্ণ ভাতকুড়া থেকে নলুয়া পর্যন্ত ফোরলেন সড়কের বিষয়টি আমার নির্বাচনি প্রতিশ্রুতি। আমি এটা নিয়ে কাজ শুরু করে দিয়েছি। অচিরেই ভাতকুড়া থেকে নলুয়া পর্যন্ত ফোরলেন সড়কের বাস্তবায়ন […]

Continue Reading

মুজিবনগর দিবস সব দল, মতের ও পথের – বঙ্গবীর কাদের সিদ্দিকী

সখীপুর প্রতিনিধি: কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, মুজিবনগর দিবস কারও একার না, কোন দলের একার না। মুজিবনগর দিবস সব দল, মতের ও পথের। তিনি বলেন, মুজিবনগর দিবস বর্তমান সরকারের, এমনকি মুজিবনগর দিবস বর্তমান যে বিরোধী দল আছে তাদেরও। মুজিবনগর দিবস তারা পালন করুক, আর না করুক।   শুক্রবার, ১৭ এপ্রিল […]

Continue Reading

সখীপুরে সংরক্ষিত বন থেকে গাছচাপা অবস্থায় যুবকের লাশ উদ্ধার

সখীপুর প্রতিনিধি: সখীপুরে সংরক্ষিত বন থেকে গাছের নিচে চাপাপড়া অবস্থায় সবুজ মিয়া (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দাড়িয়াপুর টানপাড়া এলাকার একটি বন থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত সবুজ ওই এলাকার লাল মিয়ার ছেলে।   পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সবুজ নামের ওই যুবক গতকাল […]

Continue Reading

টাঙ্গাইলের বংশাই নদীতে বহু প্রতিক্ষিত পাথরঘাটা ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন

সখীপুর প্রতিনিধি: টাঙ্গাইলে বহু প্রতিক্ষিত বাসাইল, সখীপুর ও মির্জাপুর উপজেলার সংযোগস্থল পাথরঘাটায় বংশাই নদীর উপর ব্রিজ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।   শনিবার, ১১ এপ্রিল বিকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এমপি প্রধান অতিথি হিসেবে ওই ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। টাঙ্গাইল এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের এমপি […]

Continue Reading