টাঙ্গাইলে ঔষুধ কেম্পানীর প্রতিনিধিদের দাবি আদায়ে মানববন্ধন

টাঙ্গাইল সদর মানববন্ধন সংগঠন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল পেশাদার মর্যাদা রক্ষায় ও ঔষুধ কেম্পানীর প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার, ১১ মে দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টিটিভ এসোসিয়েশনের উদ্যোগে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

 

এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক, সঞ্চালনায় উপদেষ্টা লায়ন নূর ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, চিকিৎসাসেবার সঙ্গে সম্পৃক্ত মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও কর্মক্ষেত্রে নানা ধরনের ঝুঁকি, হয়রানি ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। তারা বলেন, দালাল নয়, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী।

এ সময় বক্তারা পেশাগত মর্যাদা রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত এবং অযৌক্তিক হয়রানি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন ঔষধ কোম্পানির সহস্রাধিক সদস্য উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *