টাঙ্গাইলে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার: মাথায় আঘাতের চিহ্ন

অপরাধ আইন আদালত টাঙ্গাইল সদর দুর্ঘটনা

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে মাসুদ মিয়া (৪৫) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করছে পুলিশ। মরদেহের মাথায় মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ধারণা করছে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

 

রোববার, ৫ জুলাই সকালে সদর উপজেলার মগড়া ইউনিয়নের কুইজবাড়ী এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত মাসুদ ওই গ্রামের লাল মাহমুদের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য ফরহাদ আলী বলেন, ভোর সাড়ে ৫টায় কুইজবাড়ী বাজারের কাছেই রাস্তার পাশে স্থানীয়রা মাসুদের মরদেহ পড়ে থাকতে দেখে আমাকে খবর দেয়। সঙ্গে সঙ্গে ৯৯৯ এ ফোন করলে পুলিশ এসে মরদেহ নিয়ে যায়। এটি নিঃসন্দেহে হত্যাকাণ্ড। কারণ নিহতের এক কান কাটা ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, সকালে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *