বাসাইলের নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আইন আদালত প্রতিষ্ঠান বাসাইল সেমিনার

বাসাইল প্রতিনিধি: বাসাইলে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইকবাল হোসেনের সাথে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার, ১২ মে সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত সাংবাদিকদের সাথে পরিচিত হন এবং উপজেলার সার্বিক উন্নয়ন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জনভোগান্তি নিরসনে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, “সাংবাদিকরা হলো সমাজের দর্পণ এবং জাতির বিবেক। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করতে সংবাদকর্মীদের ভূমিকা অপরিসীম। আমি এই উপজেলায় নবাগত হিসেবে আপনাদের কাছ থেকে বস্তুনিষ্ঠ তথ্য ও গঠনমূলক পরামর্শ প্রত্যাশা করি।”

মতবিনিময়কালে স্থানীয় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যার মধ্যে অবৈধ বালু উত্তোলন, যানজট নিরসন, শিক্ষা ও স্বাস্থ্য সেবার মানোন্নয়ন এবং মাদক নির্মূলে প্রশাসনের জোরালো হস্তক্ষেপের দাবি জানান। তারা নবাগত ইউএনওকে পেশাগত দায়িত্ব পালনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা, বাসাইল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও চ্যানেল আইয়ের টাঙ্গাইল প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদ, সভাপতি মোঃ রুবেল মিয়া, সাবেক সাধারণ সম্পাদক এম কে ভূইয়া সোহেল, সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম, কার্যকরী সদস্য- ইউসুফ আলী খান, আখতারুজ্জামান রিপন, শরিফুল ইসলাম মিয়া, এস এম তাহের রাজা খান, সদস্য- সাইদুল ইসলাম দিপু, জিয়ারত জুয়েল, জাকির হোসেন।

উল্লেখ্য, মোঃ ইকবাল হোসেন তিনি ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আরডিসি, টাঙ্গাইল জেলার নাগরপুর, কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় সুনামের সাথে সহকারী কমিশনার ভূমি এবং মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিসিএসের ৩৬ তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *