টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের বেপরোয়া গতিতে দুর্ঘটনা বাড়ছে!

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের বেপরোয়া গতিতে থামছেই না মৃত্যুর মিছিল। ছয় মাসে মহাসড়কের টাঙ্গাইল অংশে প্রাণহানী হয়েছে ১৩০ জনের। এ সময় ছোট-বড় ১০৮টি দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৮৩ জন। তবে এসব ঘটনার জন্য যানবাহনের বেপরোয়া গতিকে পুলিশ দায়ী করলেও কোন কার্যকরী উদ্দ্যোগ নেই।   হাইওয়ে, রেলওয়ে পুলিশ ও জেলা পুলিশের কাছে থেকে প্রাপ্ত […]

Continue Reading

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াত-এনসিপির সড়ক অবরোধ

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে গ্রাহক ফোরামের ব্যানারে ১১ দলীয় জোটের নেতারা বিক্ষোভ মিছিল ও পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছেন। বুধবার, ১ জুলাই সকালে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।   এদিন মির্জাপুর বাইপাস এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মির্জাপুর বাইপাসের সড়ক প্রদক্ষিণ শেষে বাওয়ার কুমারজানী পূর্বপাড়ায় অবস্থিত মির্জাপুর […]

Continue Reading

টাঙ্গাইলে তীব্র লোডশেডিংয়ের প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট ও অসহনীয় লোডশেডিংয়ের প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এতে যান চলাচল বন্ধ হয়ে মহাসড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। রোববার, ২৮ জুন বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মহাসড়কের জামুর্কি এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।   অবরোধ কর্মসূচিতে অংশ নেন, দেলদুয়ার উপজেলার […]

Continue Reading

টাঙ্গাইল শহরের শ্যামা বাবুর খাল দখলে বিলুপ্তির পথে!

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল শহরের মধ্য দিয়ে এককালে বয়ে যাওয়া শ্যামাবুর খাল দখলের কারণে আজ বিলুপ্ত হয়ে গেছে। শহরের প্যারাডাইস পাড়া খাদ্য গুদামের কাছে লৌহজং নদী থেকে উৎপত্তি হয়ে খালটি তৎকালীন টাঙ্গাইল শহরকে উত্তর-দক্ষিণে বিভক্ত করে শহরের পূর্ব প্রান্তে গিয়ে পৌরসভার শেষপ্রান্ত পেরিয়ে বিল ঘারিন্দায় গিয়ে মিশেছে। বর্তমানে টাঙ্গাইল পৌরসভাসহ নানা প্রতিষ্ঠান ও ব্যক্তি স্থায়ী স্থাপনা […]

Continue Reading

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১৩ দালাল আটক

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। অভিযানে রোগী ও তাঁদের স্বজনদের সঙ্গে প্রতারণা, হয়রানি এবং অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগে ১৩ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অপরাধের মাত্রা বিবেচনায় তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।   বৃহস্পতিবার […]

Continue Reading

মধুপুরে ফের মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক

মধুপুর প্রতিনিধি: মধুপুরে ফের মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের হাতে আটক হওয়ার পর অভিযুক্ত শিক্ষককে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীর বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করেছে পুলিশ।   মঙ্গলবার, ২৩ জুন সন্ধ্যার পর মাদরাসার এক শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে স্থানীয় জনতা তাকে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ […]

Continue Reading

এলাসিন সামছুল হক ব্রীজের টোল প্লাজার ক্যাশ ছিনতাইয়ের অভিযোগ

দেলদুয়ার প্রতিনিধি: দেলদুয়ার উপজেলার ধলেশ্বরী নদীর উপর এলাসিন এলাকায় অবস্থিত সামছুল হক সেতুর টোল প্লাজার ক্যাশ ছিনতায়ের অভিযোগ উঠেছে। সোমবার, ২২ জুন দুপুর পৌনে ২টার দিকে এই ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় বিকেলে টোল প্লাজার ইজারাদার মির্জা মনিরুজ্জামান দেলদুয়ার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।   অভিযোগ সূত্রে ও সিসি টিভির ফুটেজ থেকে জানা যায়, আগ […]

Continue Reading

প্রতিমন্ত্রী টুকুর নাম ভাঙিয়ে প্রতারণা ও অর্থ আত্মসাৎ, একজন গ্রেপ্তার

ভূঞাপুর প্রতিনিধি: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপির নাম ব্যবহার করে বাংলাদেশ পুলিশে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে এরশাদ আকন্দ (৩৮) নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে।   বৃহস্পতিবার, ১৮ জুন ভোরে ভূঞাপুর উপজেলার অর্জুনা বাজার এলাকায় শাহবাগ থানা ও ভূঞাপুর থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার […]

Continue Reading

মির্জাপুরে বকেয়া বেতনের দাবিতে স্পিনিং মিল শ্রমিকদের বিক্ষোভ

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত উত্তরা স্পিনিং মিলসের শ্রমিক-কর্মচারীরা বকেয়া পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে।   রবিবার, ১৪ জুন সকাল ১১টার দিকে শতাধিক শ্রমিক-কর্মচারী মিলের ভেতরে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেয়। শ্রমিকদের অভিযোগ, মিলটি বন্ধ হওয়ার প্রায় ৪-৫ মাস পেরিয়ে গেলেও অধিকাংশ শ্রমিক তাদের পাওনা টাকা পাননি। ঈদের আগে মাত্র […]

Continue Reading

কয়েড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

ভূঞাপুর প্রতিনিধি: ভূঞাপুর উপজেলার কয়েড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সিরাজুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। এ বিষয়ে বেশ কয়েকবার সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ হয়েছে।   অভিযোগ সূত্রে জানা যায়, সরকারি নির্দেশনা অমান্য করে শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার ফি বাবদ টাকা নেয়া হয়েছে। বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজ, শিক্ষাসামগ্রী […]

Continue Reading