টাঙ্গাইলে মৌমাছি পালন ও নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে প্রশিক্ষণ অনুষ্ঠিত

অর্থনীতি কৃষি টাঙ্গাইল সদর পরিবেশ সেমিনার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে আধুনিক মৌমাছি পালন কৌশল ও নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

টাঙ্গাইলে ব্র্যাক রিজিওনাল অফিসে ১১ মে সোমবার সকালে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে মৌ-চাষিদের প্রশিক্ষণ প্রদান করেন ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের সিনিয়র ম্যানেজার কৃষিবিদ ড. নিবিড় কুমার সাহা। প্রোগ্রাম পরিচালনা করেন কৃষিবিদ মোঃ হযরত আলী। টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকার আগ্রহী ৫০ জন মৌ-চাষি এতে অংশ নেন।

কর্মশালায় প্রশিক্ষকগণ মৌমাছি পালন পদ্ধতি, আধুনিক বক্স ব্যবস্থাপনা, মধু সংগ্রহ ও সংরক্ষণ কৌশল, রোগ-বালাই দমন এবং বাজারজাতকরণ বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করেন। এ ছাড়া মৌ-চাষকে একটি লাভজনক পেশা হিসেবে গড়ে তোলার বিভিন্ন দিক তুলে ধরেন।

প্রশিক্ষণে বক্তারা বলেন, মৌমাছি পালন একটি লাভজনক ও পরিবেশবান্ধব উদ্যোগ। অল্প পুঁজিতে এই খাতে সফল হওয়া সম্ভব। নতুন উদ্যোক্তাদের প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *