মধুপুরে জাতীয় যুব দিবস পালিত: যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ

মধুপুর প্রতিনিধি: “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মধুপুরে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে।   রবিবার, ১ নভেম্বর সকালে মধুপুর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন […]

Continue Reading

মধুপুরে নিরাপদ ফল উৎপাদনে কৃষকদের সচেতন করার আহ্বান কৃষিমন্ত্রীর

তোফাজ্জল হোসাইন, মধুপুর প্রতিনিধি: নিরাপদ ও পুষ্টিকর ফল উৎপাদন এবং ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার বন্ধে কৃষকদের সচেতন করার ওপর গুরুত্বারোপ করেছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।   বুধবার, ২১ অক্টোবর বিকেলে মধুপুর উপজেলার নেদুরবাজার ও মহিষমারা এলাকায় পৃথক দুটি কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।   কৃষিমন্ত্রী বলেন, শুধু কৃষিপণ্যের […]

Continue Reading

মধুপুর প্রেসক্লাবের ভবন নির্মাণে মন্ত্রীর ২ লক্ষ টাকার চেক প্রদান

তোফাজ্জল হোসাইন, মধুপুর প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুর প্রেসক্লাবের ভবন নির্মাণকাজের জন্য ২ লাখ টাকা অনুদান দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন, এমপি। বুধবার, ২১ অক্টোবর দুপুরে তিনি মধুপুর প্রেসক্লাবের ভবন নির্মাণকাজে সহায়তা হিসেবে এ অনুদান প্রদান করেন।   মধুপুর প্রেসক্লাবের ভবন নির্মাণে মন্ত্রীর এ সহযোগিতাকে ইতিবাচক […]

Continue Reading

মধুপুরে দুর্গোৎসবে ৬০ পূজামণ্ডপে বস্ত্র ও নগদ অর্থ দিলেন আইসিটি মন্ত্রী

তোফাজ্জল হোসাইন, মধুপুর প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে ধর্মীয় সম্প্রীতি ও সাম্প্রদায়িক সৌহার্দ্য সুদৃঢ় করার লক্ষ্যে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী আলহাজ ফকির মাহবুব আনাম স্বপন এমপি। উপজেলার ৬০টি পূজামণ্ডপের জন্য এ সহায়তা দেওয়া হয়।   সোমবার, ১৯ অক্টোবর সন্ধ্যায় মধুপুর বিএনপির […]

Continue Reading

টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন দণ্ড

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মধুপুরে ধর্ষণ মামলায় দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে তিন লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।   বুধবার, ৭ অক্টোবর দুপুরে টাঙ্গাইলের জেলা শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত […]

Continue Reading

মধুপুরে বংশাই নদী ময়লা-আবর্জনার ভাগাড়, বিপর্যস্ত পরিবেশ

মধুপুর প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুর শহরের মধ্য দিয়ে প্রবাহিত বংশাই নদী ক্রমশঃ ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হচ্ছে। নদীর তীর ও পানিতে নিয়মিতভাবে বিভিন্ন ধরনের বর্জ্য ফেলার কারণে একদিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছে, অন্যদিকে বাধাগ্রস্ত হচ্ছে নদীর স্বাভাবিক পানি প্রবাহ। এতে নদীটির অস্তিত্ব ও পরিবেশগত ভারসাম্য নিয়ে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে।   স্থানীয়দের অভিযোগ, উপজেলা শহরের বিভিন্ন হোটেল-রেস্তোরাঁর […]

Continue Reading

মধুপুরে খুঁটিতে বেঁধে ৮ বছরের শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল!

মধুপুর প্রতিনিধি: মধুপুর উপজেলার গুবোদিয়া গ্রামে চোর সন্দেহে ৮ বছরের এক শিশুকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছে পুলিশ।   সোমবার, ২৮ সেপ্টেম্বর মধুপুর থানায় মামলাটি দায়ের হয়। এর আগে শিশুটিকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।   মধুপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গত […]

Continue Reading

লংমার্চ না করে দেশ-জনগণের কাজে আমাদের পাশে আসেন: আইসিটি মন্ত্রী

মধুপুর প্রতিনিধি: ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, একটি সুষ্ঠু সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ ভোট দিয়ে বিএনপিকে দেশবাসীর সেবা করার দায়িত্ব দিয়েছে। দেশনায়ক তারেক রহমান সরকার গঠন করেছেন অর্থনৈতিক ভঙ্গুর অবস্থার মধ্য দিয়ে। অপরদিকে ইরান-আমেরিকার যুদ্ধের কারণে সারা বিশ্বে অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়েছে।   […]

Continue Reading

মধুপুরে সংস্কারহীন কাঁচা সড়কে ১২ গ্রামের মানুষ চরম দুর্ভোগে!

মধুপুর প্রতিনিধি: মধুপুর উপজেলার শোলাকুড়ি ইউনিয়নের সীমান্তঘেঁষা গারো অধ্যুষিত এলাকায় যাতায়াতের প্রধান মাধ্যম প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ টেলকি-কাকড়াগুণী সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে আছে। বর্ষা মৌসুমে হাঁটু সমান কাঁদা আর খানাখন্দে একাকার হয়ে যাওয়ায় ১২টি গ্রামের কয়েক হাজার মানুষের যাতায়াত এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। বিশেষ করে সড়কটির বেহাল দশার কারণে উৎপাদিত কৃষিপণ্যের ন্যায্যমূল্য না […]

Continue Reading

মধুপুরে মাহিন্দ্রা মালিক-শ্রমিকদের মানববন্ধন

তোফাজ্জল হোসাইন, মধুপুর প্রতিনিধি: কিস্তির টাকা পরিশোধের পরও চেক ডিজঅনার মামলা করে হয়রানি করা হচ্ছে—এমন অভিযোগ তুলে টাঙ্গাইলের মধুপুরে মানববন্ধন করেছেন মাহিন্দ্রা থ্রি-হুইলার মালিক ও শ্রমিকেরা। তাঁদের দাবি কিস্তির চুক্তি, পরিশোধের রসিদ ও ব্যাংক লেনদেনসহ সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করে প্রকৃত পাওনা নির্ধারণ করতে হবে। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে করা মামলাগুলো আইনগতভাবে পর্যালোচনা করে হয়রানি বন্ধ […]

Continue Reading