বিনোদন

টাঙ্গাইলে তুলির শেষ আঁচড়ে মূর্ত হচ্ছেন দেবী দুর্গা: নিশ্ছিদ্র নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গোৎসবকে ঘিরে টাঙ্গাইলের ১২টি উপজেলার ১৩৫৭টি মণ্ডপে দেবী দুর্গার অনিন্দ্য সুন্দর রূপ ফুটিয়ে তুলতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রতিমা শিল্পীরা চরম ব্যস্ত সময় পার করছে। রঙ-তুলির শেষ আঁচড়ে প্রতিমার প্রাণ প্রতিষ্ঠায় মগ্ন মৃৎশিল্পীরা, তাদের যাদুকরী হাতের ছোঁয়ায় মাটির ক্যানভাসে জীবন্ত হয়ে উঠছেন দেবী দুর্গা।   জেলা পূজা উদযাপন ফ্রন্টের তথ্য অনুযায়ী, […]

টাঙ্গাইল সদর

টাঙ্গাইলে কালভার্টে বাঁশ ব্যবহার: কার্যসহকারী চাকরিচ্যুত, ইঞ্জিনিয়ারকে শোকজ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল শহরের ঐতিহ্যবাহী শ্যামা বাবু খালের ওপর পার্ক বাজার অংশে নির্মাণাধীন কালভার্টের সাটারিংয়ে কাঠের পরিরবর্তে বাঁশ ব্যবহার করায় ঢালাইয়ের সময় ধসে যায়। এ ঘটনায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর নির্দেশে তদন্ত কমিটি গঠিত হয়। এ ঘটনায় অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া কার্যসহকারী আব্দুল আওয়ালকে চাকরিচ্যুত ও সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নাজমুল হাসানকে কারণ […]

মধুপুর

টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন দণ্ড

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মধুপুরে ধর্ষণ মামলায় দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে তিন লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।   বুধবার, ৭ অক্টোবর দুপুরে টাঙ্গাইলের জেলা শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত […]

ভূঞাপুর

ভূঞাপুরে দুই সাংবাদিকের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ভূঞাপুর প্রতিনিধি: ভূঞাপুরে সাংবাদিক হাদি চকদার ও আরিফুজ্জামান তপুর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং তাঁদের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা। বুধবার, ১৪ অক্টোবর উপজেলা পরিষদের সামনে ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।   মানববন্ধনে বক্তারা দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলাকে হয়রানিমূলক দাবি করে তা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়ে একই […]

কালিহাতী

কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত

কালিহাতী প্রতিনিধি: বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কালিহাতীতে বাংলাদেশ বেতার ঢাকার জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের আয়োজনে সচেতনতামূলক প্রামাণ্য অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত হয়েছে।   মঙ্গলবার, ১৩ অক্টোবর কালিহাতী আরএস পাইলট উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান। অনুষ্ঠানের উদ্বোধন করেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার। এতে প্রধান অতিথি […]

দেলদুয়ার

দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নানা সংকটে চিকিৎসা ব্যাহত!

দেলদুয়ার প্রতিনিধি: দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যার অবকাঠামো থাকলেও ৩১ শয্যার জনবল দিয়ে চলছে সেবা কার্যক্রম। দীর্ঘদিনের জনবল সংকট, চিকিৎসা সরঞ্জামের ঘাটতিসহ নানা সমস্যায় খুঁড়িয়ে চলা হাসপাতালটিতে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা।   জায়গার সংকুলান না হওয়ায় বারান্দায় অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। অথচ পাশেই ৫০ শয্যার একটি ভবন দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। […]

বাসাইল

শোক সংবাদ: এডভোকেট এস. এম. ফাইজুর রহমান

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলা এডভোকেট বার সমিতির সাবেক সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট এস. এম. ফাইজুর রহমান (৭৪) মৃত্যুবরণ করেছেন।   তিনি টাঙ্গাইল জেলা এডভোকেট বার সমিতির সাবেক সভাপতি, সাবেক পিপি (পাবলিক প্রসিকিউটর) এবং টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ছিলেন।   টাঙ্গাইলের বাসাইল উপজেলার কৃতি সন্তান এডভোকেট এস. এম. ফাইজুর রহমান ১৯৫২ […]

শিল্প-সাহিত্য

টাঙ্গাইলে প্রথমবারের মতো চলছে তিনদিনব্যাপী ‘সুইট ফেস্টিভ্যাল-২০২৬’

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের পর্যটন সম্ভাবনাকে আরও বিকশিত করতে এবং দেশব্যাপী মিষ্টির আরও প্রসার ঘটাতে প্রথমবারের মতো তিনদিনব্যাপী ‘সুইট ফেস্টিভ্যাল-২০২৬’ শুরু হয়েছে।   শুক্রবার, ৪ সেপ্টেম্বর বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ স্মৃতি পৌর উদ্যানে তিনদিনের এ ‘সুইট ফেস্টিভ্যাল’ উদ্বোধন করা হয়েছে। মেলা চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। একই সঙ্গে দর্শনার্থীদের জন্য টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাড়িরও প্রদর্শন করা হয়েছে। […]