মির্জাপুরে অসময়ে বংশাই ও লৌহজং নদীতে তীব্র ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি ফসলি জমি

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুর উপজেলায় অসময়ে বংশাই ও লৌহজং নদীর তীব্র ভাঙন ক্রমাগত বেড়ে চলায় বিলীন হচ্ছে ফসলি জমি, ঘরবাড়ি, গাছপালা, হাট-বাজার, মসজিদ-মন্দির, জনপথ ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা। চরম হুমকির মুখে বান্দরমারা-পাথরঘাটা ৮ কিলোমিটার বেড়িবাঁধ। এই সময়ে বংশাই ও লৌহজং নদীর আশপাশে ভাঙনের মাত্রা দিন দিন বেড়েই চলছে বলে ভুক্তভোগী অসহায় পরিবারগুলো অভিযোগ করেন।   […]

Continue Reading

HHF -এর উদ্যোগে ‘Plastic Exchange Point 2.0’ কার্যক্রম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে পরিবেশ দূষণ রোধ, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে Helping Hand Foundation (HHF)-এর উদ্যোগে ‘Plastic Exchange Point 2.0’ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোবর সোমবার সকালে স্থানীয় টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।   কার্যক্রমটির মূল প্রতিপাদ্য ছিল “১০টি প্লাস্টিক = ১টি গাছ”। প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও বিনিময়ের ধারণাকে উৎসাহিত […]

Continue Reading

মধুপুরে নিরাপদ ফল উৎপাদনে কৃষকদের সচেতন করার আহ্বান কৃষিমন্ত্রীর

তোফাজ্জল হোসাইন, মধুপুর প্রতিনিধি: নিরাপদ ও পুষ্টিকর ফল উৎপাদন এবং ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার বন্ধে কৃষকদের সচেতন করার ওপর গুরুত্বারোপ করেছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।   বুধবার, ২১ অক্টোবর বিকেলে মধুপুর উপজেলার নেদুরবাজার ও মহিষমারা এলাকায় পৃথক দুটি কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।   কৃষিমন্ত্রী বলেন, শুধু কৃষিপণ্যের […]

Continue Reading

মধুপুর প্রেসক্লাবের ভবন নির্মাণে মন্ত্রীর ২ লক্ষ টাকার চেক প্রদান

তোফাজ্জল হোসাইন, মধুপুর প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুর প্রেসক্লাবের ভবন নির্মাণকাজের জন্য ২ লাখ টাকা অনুদান দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন, এমপি। বুধবার, ২১ অক্টোবর দুপুরে তিনি মধুপুর প্রেসক্লাবের ভবন নির্মাণকাজে সহায়তা হিসেবে এ অনুদান প্রদান করেন।   মধুপুর প্রেসক্লাবের ভবন নির্মাণে মন্ত্রীর এ সহযোগিতাকে ইতিবাচক […]

Continue Reading

টাঙ্গাইলে ৫৩টি পূজামণ্ডপে জেলা পরিষদের অনুদানের চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উৎসব উদযাপনে সহায়তার অংশ হিসেবে টাঙ্গাইল জেলার ৫৩টি পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ করেছে জেলা পরিষদ। প্রতিটি পূজামণ্ডপকে ১০ হাজার টাকা করে অর্থিক সহায়তা প্রদান করা হয়।   রবিবার, ১৮ অক্টোবর সকালে জেলা পরিষদের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে মণ্ডপ কমিটির প্রতিনিধিদলের হাতে অনুদানের এসব চেক তুলে দেওয়া হয়।   টাঙ্গাইল জেলা […]

Continue Reading

বাসাইলে ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই!

বাসাইল প্রতিনিধি: বাসাইল উপজেলায় ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মিত সেতুতে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাতের আঁধারে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাইয়ের অভিযোগ উঠেছে। সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাইয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে সমালোচনার ঝড় ওঠে।   এ ঘটনায় সোমবার, ২১ সেপ্টেম্বর দুপুরে বাসাইল উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন […]

Continue Reading

কালিহাতীতে খাদ্যবান্ধব কর্মসূচির ২৫ বস্তা চাল উদ্ধার: ডিলারসহ ৩ জনকে জরিমানা

কালিহাতী প্রতিনিধি: কালিহাতী উপজেলাতে খাদ্যবান্ধব কর্মসূচির ২৫ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় খাদ্যবান্ধব কর্মসূচির চালের ডিলারসহ তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।   শনিবার, ১২ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নারান্দিয়া ইউনিয়ন পরিষদের পেছনে আনোয়ার হোসেনের ঘরে অভিযান চালায় […]

Continue Reading

টাঙ্গাইলে জেলা পরিষদের নতুন ডাকবাংলো নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপিত

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলা পরিষদের উদ্যোগে নতুন ডাকবাংলোর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। টাঙ্গাইল শহরের মেইন রোডে অবস্থিত মা ও শিশু স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিম পাশে আজ বুধবার দুপুরে নতুন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা পরিষদের প্রশাসক এস এম ওবায়দুল হক নাসির।   উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক বলেন, জেলা পরিষদের পুরাতন এ ডাকবাংলোটি […]

Continue Reading

ঘাটাইলে শিক্ষার্থী ও সুবিধাবঞ্চিতদের বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তির টাকা বিতরণ

ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইলে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন এবং শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির টাকা বিতরণ করা হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ শীর্ষক কর্মসূচির আওতায় এ আয়োজন করা হয়।   মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর সকালে ঘাটাইল উপজেলার ধলাপাড়া চন্দন গণ উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিতরণ […]

Continue Reading

টাঙ্গাইল পৌর উদ্যানে তিনদিনব্যাপী মিষ্টি মেলার সমাপ্তি

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে তিনদিনব্যাপী ‘সুইট ফেস্টিভ্যাল’-এর শেষ দিনে বৃষ্টি উপেক্ষা করে মেলায় জেলার বিভিন্ন উপজেলার ঐতিহ্যবাহী মিষ্টি চেখে দেখতে ও কিনতে সকাল থেকেই ভিড় করেন মিষ্টিপ্রেমীরা। অবশেষে বৃষ্টি উপক্ষো করে শেষ পর্যন্ত মেলার সফল সমাপ্তি হয়েছে।   রবিবার, ৬ সেপ্টেম্বর দুপুরের পর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকলেও বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত টাঙ্গাইল পৌর উদ্যানে জেলার বিভিন্ন […]

Continue Reading