কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে মাটির রাস্তা কর্তন

অপরাধ আইন আদালত কালিহাতী দুর্নীতি পরিবেশ

কালিহাতী প্রতিনিধি: কালিহাতীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে পৌলি ব্রীজ সংলগ্ন মহেলা এলাকায় নির্মিত অবৈধ মাটির রাস্তা কর্তন করে দিয়েছে উপজেলা প্রশাসন।

 

সোমবার, ১১ মে বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম এর নেতৃত্বে পরিচালিত অভিযানে ওই রাস্তা কেটে দেওয়া হয়।

 

জানা যায়, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের কাজে ব্যবহৃত মাটির রাস্তা‌টি অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা, পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি এবং কালিহাতী থানা পুলিশের একটি চৌকস টিম।

উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম জানায়, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে সংশ্লিষ্ট যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে উপজেলায় এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *