বাসাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

বাসাইল প্রতিনিধি: বাসাইলে জাতীয়তাবাদী দল (বিএনপি)র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার, ১ সেপ্টেম্বর সকাল ১১টায় বাসাইল শহীদ মিনার প্রাঙ্গন থেকে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে নির্ধারিত স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।   উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীরের সভাপতিত্বে […]

Continue Reading

বাসাইলে পরিত্যক্ত বাড়িতে ১০ ঘোড়া জবাই, সাতটির মাংস উধাও!

বাসাইল প্রতিনিধি: বাসাইল উপজেলায় একটি পরিত্যক্ত বাড়িতে দশটি ঘোড়া জবাই করার ঘটনা ঘটেছে। এর মধ্যে সাতটি ঘোড়ার মাংস কে বা কারা নিয়ে গেছে। বাকি তিনটি জবাই করা ঘোড়া ঘটনাস্থলে পড়ে ছিল। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।   রোববার, ৩০ আগস্ট সকালে বাসাইল পৌরসভার বর্ণীকিশোরী এলাকায় পরিত্যক্ত বাড়িতে স্থানীয়রা জবাই করা ঘোড়া, ঘোড়ার মাথা, চামড়া […]

Continue Reading

যে সংকট চলছে সেটা ১৮ বছরে ফ্যাসিবাদ তৈরি করে গেছে – মুক্তিযুদ্ধমন্ত্রী

বাসাইল প্রতিনিধি: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, আমাদের যে সংকট এখন চলছে সেটা আমাদের সংকট নয়। এটা ১৮ বছরের ফ্যাসিবাদ তৈরি করে গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই সংকট উত্তোলনের জন্যে প্রাণান্তকর চেষ্টা করছেন। মঙ্গলবার, ২৫ আগস্ট বিকেলে বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।   মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, […]

Continue Reading

বাসাইলে নন্দন বিলে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাসাইল প্রতিনিধি: বাসাইলে দিগন্ত বিস্তৃত জলভরা ঐতিহ্যবাহী নন্দন বিলে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ২২ আগস্ট বিকেলে উপজেলার ফুলকী দক্ষিণপাড়া যুব সমাজের উদ্যোগে ছোট ছোট নৌকা নিয়ে এ বাইচের আয়োজন করা হয়।   জানা গেছে, আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে উপজেলার ফুলকী দক্ষিণপাড়া যুব সমাজ নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করে। ফুলকী ইউনিয়নসহ আশপাশের […]

Continue Reading

বাসাইলে প্রবাসবন্ধু ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত

বাসাইল প্রতিনিধি: বাসাইলে প্রবাসবন্ধু ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুুধবার, ১৯ আগস্ট বিকেলে নিরাপদ অভিবাসন ও ক্ষতিগ্রস্থ বাংলাদেশি বিদেশ-ফেরতদের টেকসই পুনরেকত্রীকরণ নিশ্চিত করার জন্য ইমগ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) প্রকল্পের অধীনে বাসাইল ব্র্র্যাক অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।   অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইগ্রেশন প্রোগ্রামের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন, প্রোগ্রাম অর্গানাইজার […]

Continue Reading

জ্বালাও-পোড়াও রাজনীতি ফ্যাসিবাদের চরিত্র – মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

বাসাইল প্রতিনিধি: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আহমেদ আযম খান এমপি বলেছেন, আজকে বিরোধীদল অযথা কাল্পনিক আস্ফালন করেছে। আমরা বিরোধীদলের উদ্দেশে বলতে চাই- শান্ত থাকুন, দায়িত্বশীল ভূমিকা পালন করুন। জ্বালাও-পোড়াও রাজনীতি ফ্যাসিবাদের চরিত্র, অহেতুক জ্বালাও পোড়াও করে ফ্যাসিবাদের চরিত্রে যাবেন না।   মঙ্গলবার, ১১ আগস্ট দুপুরে বাসাইল উপজেলার আইসড়া উচ্চ বিদ্যালয়ের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান […]

Continue Reading

বাসাইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

নিজস্ব প্রতিবেদক: বাসাইলে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী শাহিনুর রহমান (৩৭) নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার, ৯ আগস্ট দুপুরে টাঙ্গাইলের সিনিয়র জেলা ও দায়রা জজ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।   মামলা সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে বাসাইল উপজেলার সামাদ মিয়ার ছেলে […]

Continue Reading

বাসাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ লাখ টাকার অবৈধ জাল ধ্বংস

বাসাইল প্রতিনিধি: বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের নুন্দা বিল ও বাদিয়াজান প্লাবনভূমিতে মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।   বৃহস্পতিবার, ৬ আগস্ট দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযান […]

Continue Reading

বাসাইলে খাল পুনঃখনন শেষে টাকা ফেরত দিলেন ইউএনও!

বাসাইল প্রতিনিধি: বাসাইল উপজেলায় সুন্দরীখাল পুনঃখনন প্রকল্পে সরকারি অর্থের সর্বোচ্চ সাশ্রয় নিশ্চিত করে টাকা কোষাগারে ফেরত দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। একই সঙ্গে খালের নাব্য ও সেচ সুবিধা বাড়ায় স্থানীয় কৃষকদের মাঝে বছরে তিন ফসল উৎপাদনের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।   উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, হাবলা উত্তরপাড়া হতে আরোহা জীবনেশ্বর ভায়া ছয়শত বিল পর্যন্ত সুন্দরী […]

Continue Reading

বাসাইলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বাসাইল প্রতিনিধি : ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২৬-২০২৭’ উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার, ২৬ জুলাই সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।   সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইকবাল […]

Continue Reading