দেলদুয়ারে নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার

অপরাধ আইন আদালত দুর্ঘটনা দেলদুয়ার শোক সংবাদ

দেলদুয়ার প্রতিনিধি: দেলদুয়ারে নিখোঁজের দুই দিন পর জসিমউদ্দিন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার, ১১ মে সন্ধ্যায় উপজেলার হিঙ্গানগর এলাকার একটি ধানক্ষেত থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

​নিহত জসিম উদ্দিন উপজেলার আটিয়া ইউনিয়নের গজিয়া বাড়ি এলাকার আমজাদ হোসেনের ছেলে।

 

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (৯ মে) রাত আনুমানিক ৭টার দিকে বাড়ি থেকে বের হন জসিম। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। সোমবার সন্ধ্যায় হিঙ্গানগর এলাকায় একটি ধানক্ষেতের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে দেলদুয়ার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

​নিহতের স্ত্রীর বরাত দিয়ে পুলিশ জানায়, গত ৯ মে রাতে বাড়ি থেকে বের হওয়ার পর জসিম আর ফিরে আসেননি। পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি করা হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে নিখোঁজ হওয়ার বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) বা অভিযোগ দায়ের করা হয়নি।

দেলদুয়ার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহের পরিচয় শনাক্ত করা গেছে। নিহতের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

​পুলিশ পরিদর্শক মো. আজহারুল ইসলাম আরও জানান, মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *