স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত

কালিহাতী প্রতিনিধি: মহান স্বাধীনতার ইশতেহার পাঠক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।   মঙ্গলবার, ১৪ জুলাই শাজাহান সিরাজ ফাউন্ডেশন, কালিহাতী শাজাহান সিরাজ কলেজ এবং শাজাহান সিরাজ ওয়েলফেয়ার ট্রাস্টের যৌথ আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য শিল্পপতি লুৎফর […]

Continue Reading

টাঙ্গাইলে ঐতিহ্যবাহী ঢাকার বাকরখানি এখন তৈরি হচ্ছে!

নিজস্ব প্রতিবেদক: বাকরখানি শুধু একটা রুটি না, এটা মুঘল আমলের একটা প্রেম-কাহিনী আর ঐতিহ্য নির্ভর শিল্প। সেই ঐতিহ্যবাহী ঢাকার বাকরখানি এখন তৈরি হচ্ছে টাঙ্গাইল শহরেই।   শহরের পার্ক বাজারের ব্যস্ততম এলাকা শনির আখড়ার সামনে ৩৭ বছরের অভিজ্ঞ কারিগর সোহেল মিয়া তৈরি করছেন বাকরখানি। তার হাত ধরেই মুঘল আমলের স্বাদ এখন টাঙ্গাইলবাসীর ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। […]

Continue Reading

১৭ বছর দেশের ক্রীড়াঙ্গনকে কলুষিত করেছে ফ্যাসিস্ট সরকার – প্রতিমন্ত্রী টুকু

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দীর্ঘদিন দেশের ক্রীড়াঙ্গন স্থবির ছিল। একসময় টাঙ্গাইল স্টেডিয়াম দর্শকে পরিপূর্ণ থাকত, টিকিট কেটে মানুষ খেলা দেখতে আসত। কিন্তু গত ১৭ বছর অগণতান্ত্রিক, স্বৈরাচারী ও ফ্যাসিস্ট সরকার দেশের ক্রীড়াঙ্গনকে কলুষিত করেছিল। বর্তমান সরকার খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করছে।   শনিবার, ১১ জুলাই বিকেলে টাঙ্গাইল স্টেডিয়ামে […]

Continue Reading

টাঙ্গাইলের রাবনায় আধুনিক বাস টার্মিনাল নির্মাণ কাজ শুরু অনিশ্চিত!

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল শহরের কোদালিয়ায় আশির দশকে নির্মিত ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে টাঙ্গাইল পৌর বাস টার্মিনালের কার্যক্রম। ছাউনি পরিত্যক্ত ঘোষণার এক যুগ পেরিয়ে গেলেও নিরাপত্তা ঝুঁকি মাথায় নিয়ে প্রতিদিন হাজারো যাত্রী সেবা নিচ্ছেন এখান থেকেই। অথচ ৫ বছর আগেই আধুনিক বাস টার্মিনালের জন্য প্রায় ৫ একর সরকারি জমি টাঙ্গাইল পৌরসভা বরাদ্দ পেলেও শুরু হয়নি মূল ভবন […]

Continue Reading

টাঙ্গাইল শহরের শ্যামা বাবুর খাল দখলে বিলুপ্তির পথে!

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল শহরের মধ্য দিয়ে এককালে বয়ে যাওয়া শ্যামাবুর খাল দখলের কারণে আজ বিলুপ্ত হয়ে গেছে। শহরের প্যারাডাইস পাড়া খাদ্য গুদামের কাছে লৌহজং নদী থেকে উৎপত্তি হয়ে খালটি তৎকালীন টাঙ্গাইল শহরকে উত্তর-দক্ষিণে বিভক্ত করে শহরের পূর্ব প্রান্তে গিয়ে পৌরসভার শেষপ্রান্ত পেরিয়ে বিল ঘারিন্দায় গিয়ে মিশেছে। বর্তমানে টাঙ্গাইল পৌরসভাসহ নানা প্রতিষ্ঠান ও ব্যক্তি স্থায়ী স্থাপনা […]

Continue Reading

বাসাইলে আলোচনা সভা ও দোয়া মাহফিলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

বাসাইল প্রতিনিধি: ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের দুর্নীতি না করার বিষয়ে সতর্ক করে দিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, ইউনিয়নের চেয়ারম্যানরা, আপনারা কোন দল করেন আমি জানতে চাই না। কিন্তু আপনাদের উন্নয়ন কর্মকাণ্ড যেন জনগণের উপকারে আসে। আপনাদের পকেট যেন ভারী না হয়। তাহলে কিন্তু জেলে যেতে হবে, পরিষ্কার বলে দিচ্ছি।   শনিবার, ৩০ মে […]

Continue Reading

সখীপুর আবাসিক মহিলা কলেজের নবীন বরণ অনুষ্ঠিত

সখীপুর প্রতিনিধি: সখীপুর আবাসিক মহিলা কলেজের নবীন বরণ অনুষ্ঠানে আজ মঙ্গলবার বিকেলে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি বলেছেন, ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান টাঙ্গাইলের সখীপুর থানা প্রতিষ্ঠা করেছিলেন। সখীপুর উপজেলা এখন অনেক অগ্রসরগামী। সারা বাংলাদেশের অন্যতম কয়েকটি উপজেলার মধ্যে সখীপুর অন্যতম উপজেলা। এজন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং […]

Continue Reading

‎মাভাবিপ্রবিতে নতুন ভিসি অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম যোগদান করেছেন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে কর্মক্ষেত্রে যোগদান করেছেন।   শনিবার, ১৬ মে সকাল ১১ টায় তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে পৌঁছেন। প্রথমে ক্যাম্পাসস্থ মাওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন এবং মাজার জিয়ারত করে পরিদর্শন […]

Continue Reading

টাঙ্গাইলে ৫০তম ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস পালিত হয়েছে। শনিবার, ১৬ মে সকালে মওলানা ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়।   মানববন্ধনে বক্তব্য রাখেন, মওলানা ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিন, সংগঠনের মহাসচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন […]

Continue Reading

টাঙ্গাইলে বীরশ্রেষ্ঠের ভাস্কর্যের ‘গলায় দড়ি’ বেঁধে স্টল: তীব্র সমালোচনা!

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে মহান মুক্তিযুদ্ধের সাত বীরশ্রেষ্ঠের আবক্ষ ভাস্কর্যের ‘গলায় দড়ি বেঁধে’ বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) আয়োজিত মেলার স্টল নির্মাণের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।   গত রবিবার, ৩ মে রাতে মেলার শেষ দিনে ভাস্কর্যের গলায় দড়ি বাঁধা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরার পর […]

Continue Reading