টাঙ্গাইলে ১৮ দিনের সন্তানকে হত্যার দায়ে মায়ের ১৩ বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে নিজের ১৮ দিন বয়সী শিশু সন্তানকে হত্যার দায়ে মা আয়না বেগমকে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৪০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।   সোমবার, ২৯ জুন দুপুরে টাঙ্গাইলের বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী […]

Continue Reading

নাগরপুরে অসুস্থ শিক্ষার্থীদের খোঁজ নিতে হাসপাতালে সংসদ সদস্য

নাগরপুর প্রতিনিধি: নাগরপুর উপজেলার মামুদনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা টিউবওয়েলের পানি পান করে অসুস্থ হওয়ার খবর পেয়ে হাসপাতালে  যান টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।   মঙ্গলবার রাতে তিনি নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে চিকিৎসাধীন শিক্ষার্থীদের খোঁজখবর নেন। এ সময় তিনি শিক্ষার্থীদের শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং অভিভাবকদের সান্ত্বনা দেন। […]

Continue Reading

এলাসিন সামছুল হক ব্রীজের টোল প্লাজার ক্যাশ ছিনতাইয়ের অভিযোগ

দেলদুয়ার প্রতিনিধি: দেলদুয়ার উপজেলার ধলেশ্বরী নদীর উপর এলাসিন এলাকায় অবস্থিত সামছুল হক সেতুর টোল প্লাজার ক্যাশ ছিনতায়ের অভিযোগ উঠেছে। সোমবার, ২২ জুন দুপুর পৌনে ২টার দিকে এই ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় বিকেলে টোল প্লাজার ইজারাদার মির্জা মনিরুজ্জামান দেলদুয়ার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।   অভিযোগ সূত্রে ও সিসি টিভির ফুটেজ থেকে জানা যায়, আগ […]

Continue Reading

দেলদুয়ারে পানিতে ডুবে ২ স্কুলছাত্রের মৃত্যু!

দেলদুয়ার প্রতিনিধি: দেলদুয়ারে পানিতে ডুবে ২ স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার, ১৯ জুন সকালে উপজেলার আটিয়া ইউনিয়নের নাল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।   মৃত দুইজন হলেন- নাল্লাপাড়া গ্রামের রিপন চৌধুরীর ছেলে আব্দুর রহমান (১২) এবং একই গ্রামের নুর মোহাম্মদের ছেলে ফয়সাল (৭)। নিহত দুই স্কুলছাত্র সম্পর্কে চাচা-ভাতিজা। আব্দুর রহমান এলাসিন টি.জে উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির […]

Continue Reading

দেলদুয়ারে বজ্রপাতে বাবা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

দেলদুয়ার প্রতিনিধি: দেলদুয়ার উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের মেরিয়াঘোনা এলাকায় বজ্রপাতে বাবা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এছাড়া বজ্রপাতে আরো দুটি গবাদি পশুর মারা গেছে। শুক্রবার, ৫ জুন দুপুরের দিকে এ ঘটনা ঘটে। দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার জোহরা সুলতানা যূথী বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত বাবা-মেয়ে হচ্ছেন- দেলদুয়ার উপজেলা সদরের মাদারকোল গ্রামের মো. আয়নাল হকের ছেলে খালিদুল ইসলাম […]

Continue Reading

দেলদুয়ারের তাতশ্রী ঈদের নামাজ আদায় নিয়ে দ্বন্দ্ব: ১৪৪ ধারা জারি

দেলদুয়ার প্রতিনিধি: দেলদুয়ারের তাতশ্রী ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায়কে কেন্দ্র করে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বুধবার, ২৭ মে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহুরা সুলতানা যূথি এ ধারা জারি করেন।   ফলে, ঈদের দিন বৃহস্পতিবার, ২৮ মে ভোর ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এ ধারা জারি থাকবে। বুধবার, […]

Continue Reading

দেলদুয়ারে ৫৬ মণ ওজনের ‘মানিক’ এবার কুষ্টিয়ায় কোরবানি হবে

দেলদুয়ার প্রতিনিধি: দেলদুয়ার উপজেলার ভেঙ্গুলার গ্রামের নারী খামারি হামিদা আক্তার প্রায় ১০ বছর সন্তানের মতো করে লালন-পালন করেছেন সাদা-কালো রঙের একটি ষাঁড়। ‘মানিক’ নামের প্রায় ৫৬ মণ ওজনের সেই ষাঁড়টি কয়েক বছর ধরে বিক্রির চেষ্টা করলেও কাঙ্ক্ষিত দাম পাননি। শেষ পর্যন্ত কুষ্টিয়ার কুমারখালীর আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশন ১১ লাখ ২০ হাজার টাকায় গরুটি কিনে নিয়েছে।   […]

Continue Reading

দেলদুয়ারে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: থানায় মামলা

দেলদুয়ার প্রতিনিধি: দেলদুয়ারে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগের ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে শুক্রবার রাতে থানায় মামলা করেছেন। অভিযুক্ত ব্যক্তি মিন্টু মিয়া (৫৫) দেলদুয়ার উপজেলার ডুবাইল বাসস্ট্যান্ড এলাকার আব্দুর রহিমের ছেলে।   ভুক্তভোগী শিশুর বাবা জানান, তাদের বাড়ি পাবনা জেলায়। দেলদুয়ার উপজেলার ডুবাইলে অবস্থিত নাসির গ্লাস ইন্ডাস্ট্রিতে ট্রাকচালক হিসেবে চাকরি করেন। ডুবাইল ওভারব্রিজ […]

Continue Reading

মাজারে হামলা হয়েছে বিএনপিকে ক্ষমতাচ্যুত করার জন্য- ফরহাদ মজহার

দেলদুয়ার প্রতিনিধি: বর্তমান সরকারকে উৎখাত করার পরিকল্পনার অংশ হিসেবে শাহ আলী মাজারে হামলা হয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রচিন্তক ও কবি ফরহাদ মজহার। তিনি বলেছেন, শাহ আলী মাজারে হামলা করার কথা নয়। এই হামলা কারা করলো? এটি সরাসরি এই সরকারকে উৎখাত করার পরিকল্পনা। প্রকাশ্যে লাঠি নিয়ে মাজারে প্রবেশ করে হামলা করা হয়েছে। তাদের প্রত্যেকের ছবি রয়েছে। […]

Continue Reading

দেলদুয়ারে নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার

দেলদুয়ার প্রতিনিধি: দেলদুয়ারে নিখোঁজের দুই দিন পর জসিমউদ্দিন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার, ১১ মে সন্ধ্যায় উপজেলার হিঙ্গানগর এলাকার একটি ধানক্ষেত থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। ​নিহত জসিম উদ্দিন উপজেলার আটিয়া ইউনিয়নের গজিয়া বাড়ি এলাকার আমজাদ হোসেনের ছেলে।   ​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (৯ মে) রাত […]

Continue Reading