টাঙ্গাইলে দুর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

আইন আদালত টাঙ্গাইল সদর প্রতিষ্ঠান সংগঠন

নিজস্ব প্রতিবেদক: আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে টাঙ্গাইলে জেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার, ৮ অক্টোবর টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

 

টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ-এর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আদিবুল ইসলাম, শ্রী শ্রী কালীবাড়ীর প্রধান উপদেষ্টা ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি শ্যামল হোড়, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অমল ব্যানার্জি, যুগ্ম আহ্বায়ক ড. পিনাকী দে, সদস্য সচিব শংকর সরকার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চিত্তরঞ্জন সরকার, শ্রী শ্রী কালীবাড়ীর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মনীন্দ্র মোহন ঘোষ, সহসভাপতি দুলাল চন্দ্র সাহা এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জীবন কৃষ্ণ চৌধুরী।

সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত পূজা উদযাপন ফ্রন্টের নেতারাও বক্তব্য দেন। বক্তারা দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালনের বিষয়ে নিজ নিজ মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন।

এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, হিন্দু ধর্মীয় প্রতিনিধিসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *