মির্জাপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে ইউএনও-এসিল্যান্ডের মতবিনিময়

মিডিয়া মির্জাপুর সংগঠন

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম ও সহকারী কমিশনার (ভূমি) তৌহিদ রেজার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার, ৮ অক্টোবর সন্ধ্যায় মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

 

মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল মোহসীন শিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস.এম এরশাদ মিঞার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম।

সভায় সহকারী কমিশনার (ভূমি) তৌহিদ রেজা, মির্জাপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সালাউদ্দিন আহমেদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি নিরঞ্জন পাল, আবুল কাশেম খান, শামসুল ইসলাম শহিদ, মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম শেলী, হারুন অর রশিদসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় ইউএনও মির্জাপুরের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে সাংবাদিকদের মতামত শোনেন। তিনি একই সঙ্গে উপজেলার উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *