টাঙ্গাইলে প্রাণীদের কল্যাণে জেলা পরিষদের আর্থিক সহায়তা প্রদান

টাঙ্গাইল সদর পরিবেশ সংগঠন স্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কুকুর-বিড়ালসহ অসহায় প্রাণীদের কল্যাণে কাজ করা প্রাণী কল্যাণ পরিষদ প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো টাঙ্গাইল জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে।

 

১০ নভেম্বর, মঙ্গলবার টাঙ্গাইল প্রাণী কল্যাণ পরিষদের পক্ষে চেকটি গ্রহণ করেন সংগঠনটির সভাপতি নাহার চাকলাদার ও সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির।

টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট ওবায়দুল হক নাসির ও টাঙ্গাইল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্নার হাত থেকে চেক গ্রহনের সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম।

এ প্রসঙ্গে প্রশাসক এডভোকেট ওবায়দুল হক নাসির বলেন, আমরা চাই আপনাদের মাধ্যমে টাঙ্গাইলের অনাহারে থাকা এবং অসহায় প্রাণীদের কিছুটা কষ্ট লাঘব হবে। অবলা ও নিরপরাধ এই প্রাণীদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। সমাজসেবামূলক এই ধরনের উদ্যোগের সাথে যুক্ত সবাইকে ধন্যবাদ জানাই এবং আশাকরি আপনাদের এই কার্যক্রম টাঙ্গাইলের অবহেলিত প্রাণীদের কল্যাণে বড় ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *