টাঙ্গাইলে শান্তা লাইফ ইন্সুরেন্সের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

অর্থনীতি টাঙ্গাইল সদর প্রতিষ্ঠান সেমিনার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে শান্তা লাইফ ইন্সুরেন্স, টাঙ্গাইল শাখার আয়োজনে প্রোগ্রাম শেয়ারিং প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

২৪ নভেম্বর, মঙ্গলবার টাঙ্গাইল নিড়ালা মোড়ে রয়েল প্যালেস হোটেলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে শান্তা লাইফের বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানসহ লাইফ ইন্স্যুরেন্সের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেন শান্তা লাইফ ইন্স্যুরেন্সের প্রধান প্রশিক্ষক রাজু আহমেদ ইবনে হাবিব ও ডেপুটি ম্যানেজার মোঃ নাজমুল ইসলাম। বক্তব্য রাখেন টাঙ্গাইল শাখার এ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার মোঃ আব্দুল আউয়াল খান, সহকারী সেলস ম্যানেজার মোঃ নুরুল আমিন মনির, সহকারী সেলস ম্যানেজার মনজুর তারেক, রিলেশনশিপ ম্যানেজার শিউলি আক্তার এবং নাট্যব্যক্তিত্ব মীর নাসিমুল ইসলাম সেলিম।

প্রশিক্ষণে সংগঠনের বিভিন্ন স্তরের বিক্রয় প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *