পর্যায়ক্রমে দেশের সবাই ফ্যামিলি কার্ড পাবেন – সুলতান সালাউদ্দিন টুকু

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সরকার নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে পর্যায়ক্রমে দেশের সবাই ফ্যামিলি কার্ড পাবেন। এই কার্ড বিতরণে কেউ অনিয়ম করার চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে আমাদের জানাবেন। অনিয়মের সঙ্গে জড়িত কাউকে ন্যূনতম ছাড় দেওয়া হবে না, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।   বুধবার, […]

Continue Reading

টাঙ্গাইলে দুর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে টাঙ্গাইলে জেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ৮ অক্টোবর টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।   টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ-এর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আদিবুল ইসলাম, শ্রী শ্রী কালীবাড়ীর প্রধান উপদেষ্টা […]

Continue Reading

কোনো অন্যায়কে ছাড় দেবে না সরকার – প্রতিমন্ত্রী টুকু

নিজস্ব প্রতিবেদক: আইনশৃঙ্খলা বাহিনী যেখানেই অনিয়ম দেখছে, সেখানেই ব্যবস্থা নিচ্ছে উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, কোনো অন্যায়কে সরকার ছাড় দেবে না। অন্যায়কারী যেই হোক না কেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।   শনিবার, ৩ অক্টোবর সকাল ১১টায় টাঙ্গাইল পুলিশ লাইন্স মাঠে আয়োজিত ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে […]

Continue Reading

দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নানা সংকটে চিকিৎসা ব্যাহত!

দেলদুয়ার প্রতিনিধি: দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যার অবকাঠামো থাকলেও ৩১ শয্যার জনবল দিয়ে চলছে সেবা কার্যক্রম। দীর্ঘদিনের জনবল সংকট, চিকিৎসা সরঞ্জামের ঘাটতিসহ নানা সমস্যায় খুঁড়িয়ে চলা হাসপাতালটিতে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা।   জায়গার সংকুলান না হওয়ায় বারান্দায় অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। অথচ পাশেই ৫০ শয্যার একটি ভবন দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। […]

Continue Reading

নাগরপুরে স্কুলের সিসি ক্যামেরা ভেঙে ল্যাপটপ-ফ্যান চুরি!

নাগরপুর প্রতিনিধি: নাগরপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরজার তালা ও সিসি ক্যামেরা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বিদ্যালয়ের কক্ষে ঢুকে একটি ল্যাপটপ ও ফ্যানসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে। এতে প্রায় ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।   শনিবার, ২৬ সেপ্টেম্বর দিবাগত রাতে উপজেলার গয়হাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নরদহি গ্রামে অবস্থিত ২৪ […]

Continue Reading

লংমার্চ না করে দেশ-জনগণের কাজে আমাদের পাশে আসেন: আইসিটি মন্ত্রী

মধুপুর প্রতিনিধি: ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, একটি সুষ্ঠু সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ ভোট দিয়ে বিএনপিকে দেশবাসীর সেবা করার দায়িত্ব দিয়েছে। দেশনায়ক তারেক রহমান সরকার গঠন করেছেন অর্থনৈতিক ভঙ্গুর অবস্থার মধ্য দিয়ে। অপরদিকে ইরান-আমেরিকার যুদ্ধের কারণে সারা বিশ্বে অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়েছে।   […]

Continue Reading

টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক: ‘পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবো চারপাশ, ডেঙ্গুমুক্ত দেশ সবার অঙ্গীকার’—এই প্রতিপাদ্য সামনে রেখে টাঙ্গাইলে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে টাঙ্গাইল জেলা পরিষদ।   বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর দুপুরে জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে ডেঙ্গু ও মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে ফগার মেশিনের সাহায্যে মশা নিধনের ওষুধ ছিটানো হয়। এই অভিযানের অংশ হিসেবে জেলা পরিষদের আশপাশের বিভিন্ন স্থানে […]

Continue Reading

টাঙ্গাইলে জিপিএ-৫ পাওয়া ৮৫০ শিক্ষার্থীকে প্রতিমন্ত্রী টুকুর সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল সদর উপজেলার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৮৫০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। সেই শিক্ষা ব্যবস্থাকে গতিশীল করতে কাজ করছে বর্তমান সরকার।   শুক্রবার, ১৮ সেপ্টেম্বর বিকেলে টাঙ্গাইল […]

Continue Reading

টাঙ্গাইল সেতু এনজিওর দুই কর্মকর্তার বিরুদ্ধে নারী সহকর্মীকে হয়রানির অভিযোগ!

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল সেতু এনজিওর পরিচালক (কার্যক্রম) জুলফিকার চৌধুরী ও সহকারী পরিচালক (প্রশিক্ষণ) খন্দকার রাইসুল ইসলাম লালনের বিরুদ্ধে প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক এর বোন সাদিয়া হোসাইন শ্যামন্তী সঙ্গে আপত্তিকর ও অশালীন ইঙ্গিতপূর্ণ আচরণের অভিযোগ উঠেছে।   অভিযোগকারী সাদিয়া হোসাইন শ্যামন্তী বলেন, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানের বিভিন্ন পদে কর্মরত নারী কর্মকর্তাদের চাকরিতে পদোন্নতির আশ্বাসসহ নানা প্রলোভন দেখিয়ে তাদের […]

Continue Reading

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন দ্বিতীয়বারের মতো ফাঁসের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ৫ কোটি ৩৭ লাখ ৩৭ হাজার ১৩৭ টাকা ৯৯ পয়সার কাজের প্রাক্কলন ফাঁসের অভিযোগ উঠেছে। পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার উদ্দেশ্যে এই প্রাক্কলন ফাঁস করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহজাহান আলী, সহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম এবং নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমানের জড়িত থাকার […]

Continue Reading