
নিজস্ব প্রতিবেদক: ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ স্লোগানে টাঙ্গাইলে অরাজনৈতিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার, ২১ নভেম্বর টাঙ্গাইল ক্লাব মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় ওই কমিটি গঠন করা হয়।
সভাশেষে আশেকে আহলে বায়াত সংসদ বাংলাদেশ এবং জাতীয়তাবাদী মৎস্যজীবী দল টাঙ্গাইল জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট জামালউদ্দিনকে সভাপতি এবং সাজ্জাদ কাদির সোহেলকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
নবগঠিত কমিটির যুগ্ম-আহ্বায়করা হচ্ছেন- শাহ সুফী দুলাল মাহমুদ খন্দকার (পীর সাহেব, সারওয়ারি কালামিয়া দরবার শরীফ), খন্দকার মাসুদ পারভেজ (সভাপতি, টাঙ্গাইল জেলা সাংবাদিক জোট), কবি জসিম সরকার (সাবেক সাধারণ সম্পাদক, টাঙ্গাইল জেলা বাউল শিল্পী), বিমল চন্দ্র সরকার (সাধারণ সম্পাদক, পূজা উদযাপন কমিটি, টাঙ্গাইল জেলা শাখা), মনির হক চিশতী, ওসমান মোল্লা পীর এবং তুহিনুর রহমান লিটন। যুগ্ম-সদস্য সচিব মো. ইব্রাহিম, আবু সায়েম ও অ্যাডভোকেট আমজাদ উদ্দিন। সদস্যরা হচ্ছেন- আব্দুল আউয়াল খান চিশতী, সৈয়দ সাইফুল্লাহসহ অন্যরা।
নবগঠিত ‘সবার জন্য বাংলাদেশ’ এর উপদেষ্টারা হচ্ছেন- অধ্যাপক দেবাশীষ দেব (সভাপতি, উদীচী টাঙ্গাইল), শফিকুল ইসলাম (সাধারণ সম্পাদক, কালিহাতী উপজেলা শিক্ষক সমিতি), সমরেশ পাল (সাধারণ সম্পাদক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ) ও সিরাজুল ইসলাম (লিজু বাউলা)।
মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক মশিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক রুফায়দা পন্নী ও শামসুল হুদা, স্ট্যান্ডিং কমিটির সদস্য উম্মে তিজান মাখদুমা পন্নী এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পীরজাদা মুখলেসুর রহমান।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা লাভলু মিয়া, সৈয়দ সাইফুল ইসলাম, জাহিদ হোসেন হেলাল, মো. আবু সায়েদ, মোঃ ফিরোজ খান, পলাশ চন্দ্র পাল, শহিদুর রহমান চিশতী, বজলুর রহমান, রমেশ কুমার কোচ এবং আব্দুর রহিম তালুকদার।
অন্যদের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের গাজীপুর-টাঙ্গাইল অঞ্চলের কো-অর্ডিনেটর ডা. নজমম আল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এসএম মোশাররফ হোসেন খান সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাজ্জাদ কাদির খান।
মূল প্রবন্ধ উপস্থাপন করে মশিউর রহমান বলেন, ‘বাংলাদেশ সবার। এ দেশের প্রত্যেক নাগরিকের শান্তিপূর্ণভাবে বসবাস, মতপ্রকাশ, ধর্মীয় বিশ্বাস ধারণ এবং নিজস্ব সংস্কৃতি লালন করার অধিকার রয়েছে। ধর্ম-বর্ণ ও দল-মতনির্বিশেষে সবার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই ‘সবার জন্য বাংলাদেশ’ দেশব্যাপী কার্যক্রম পরিচালনা করছে।’
মতবিনিময় সভায় বক্তারা সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে উগ্রবাদমুক্ত, সম্প্রীতিপূর্ণ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
