মির্জাপুরে দুই ইটভাটা মালিককে ২ লাখ টাকা জরিমানা

অপরাধ আইন আদালত দুর্নীতি পরিবেশ মির্জাপুর

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় দুটি ইটভাটার মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার, ৪ মার্চ দিনব্যাপী উপজেলার চাঁনপুর ও পাহাড়পুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে এই দণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন।

প্রশাসন সূত্রে জানা গেছে, লতিফপুর ইউনিয়নের চাঁনপুর এলাকায় অবস্থিত মেসার্স সান ব্রিকসে অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটির পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র নেই। এছাড়া অনুমতি ছাড়াই কৃষি জমির মাটি কাটার অপরাধে ওই ভাটার মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

একই দিন পাহাড়পুর এলাকায় অবস্থিত মেসার্স আলাউদ্দিন (এইউবি) ব্রিকসে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সেখানেও বৈধ ছাড়পত্র না পাওয়ায় ভাটা মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সুরাইয়া ইয়াসমিন বলেন, দুটি ইটভাটায় অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র না থাকায় মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *