
নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজান উপলক্ষে সারা দেশের ন্যায় টাঙ্গাইলে টিসিবির পণ্য বিক্রিয় কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি সকালে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে পন্যে বিক্রি উদ্বোধন করেন সদর উপজেলার নিবাহী অফিসার শাহীন মিয়া।
এ সময় ক্রেতারা জানান, বাজারের চেয়ে কম দামে কেনা যাবে ভোজ্যতেল চিনি, ছোলা, ডাল ও খেজুর। এসব পণ্যর দাম কম থাকায় লাইনে দাড়িয়ে পণ্য সংগ্রহ করতে এসেছি। তবে আমাদের দাবি পণ্য দিতে ব্যবস্থাপনা যেন সঠিক থাকে।
টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী অফিসার শাহিন মিয়া বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে নিম্ন আয়ের মানুষ যাতে স্বল্পমূল্যে পণ্য সংগ্রহ করতে পারে সেজন্য সদরের বিভিন্ন জায়গায় ৫ টি ট্রাক সেলের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রয় এর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরো বলেন এই পণ্য সংগ্রহ করা যাবে ১৭ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ ২০২৬ খ্রি. পর্যন্ত।
