বাসাইলে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

দুর্ঘটনা বাসাইল

বাসাইল প্রতিনিধি: বাসাইলে সিএনজির ধাক্কায় শামীম আল হোসেন (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

শনিবার ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার কাশিল ইউনিয়নের চায়না ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীম আল হোসেন বাসাইল পৌরশহরের পূর্বপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে।

 

স্থানীয়রা জানান, সন্ধ্যায় টাঙ্গাইল থেকে ছেড়ে আসা সিএনজি কাশিলের চায়না ফ্যাক্টরীর সামনে আসলে বাসাইল থেকে ছেড়ে আসা মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা দুই আরোহী সড়কে পড়ে যান। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। মোটরসাইকেলে থাকা আরেকজনকে হাসপাতালে পাঠান স্থানীয়রা।

এ ব্যাপারে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ আলমগীর হোসেন জানান, দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই মারা গেছেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *