টাঙ্গাইলে বীরশ্রেষ্ঠের ভাস্কর্যের ‘গলায় দড়ি’ বেঁধে স্টল: তীব্র সমালোচনা!

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে মহান মুক্তিযুদ্ধের সাত বীরশ্রেষ্ঠের আবক্ষ ভাস্কর্যের ‘গলায় দড়ি বেঁধে’ বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) আয়োজিত মেলার স্টল নির্মাণের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।   গত রবিবার, ৩ মে রাতে মেলার শেষ দিনে ভাস্কর্যের গলায় দড়ি বাঁধা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরার পর […]

Continue Reading

ধনবাড়ীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ধনবাড়ী প্রতিনিধি: “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য গড়বে আগামীর শুদ্ধতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ধনবাড়ী উপজেলায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।   দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, ধনবাড়ী, টাঙ্গাইল-এর আয়োজনে ৪ মে, সোমবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ আয়োজন অনুষ্ঠিত হয়। ধনবাড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খন্দকার নাজিরুল […]

Continue Reading

মধুপুরে যৌন নিপীড়নে গ্রাম্য সালিশে শাস্তি!

মধুপুর প্রতিনিধি: মধুপুরে ৭ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে গ্রাম্য সালিশের মাধ্যমে সামান্য শারীরিক শাস্তি দিয়ে ছেড়ে দেওয়ার ঘটনায় স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।   উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের সংগ্রাম শিমুল গ্রামে ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত মধ্যপ্রাচ্য ফেরত আসাদুল ইসলাম (৩৮) ওই গ্রামের দুদু শেখর ছেলে। ভুক্তভোগী শিশুটির পিতা একজন ভ্যানচালক। শিশুটি অভিযুক্তের ভাতিজার মেয়ে। […]

Continue Reading

মির্জাপুরে চীনা পরিচয়ে বিয়ে করতে এসে ২ যুবক জেরার মুখে চম্পট!

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরে নিজেদের চীনা নাগরিক পরিচয় দিয়ে বিয়ে করতে এসে গ্রামবাসীর জেরার মুখে পড়ে পালিয়ে গেছেন দুই যুবক। রবিবার, ৩ মে বিকালে উপজেলার আনাইতারা ইউনিয়নের চামারি ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।   জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে চামারি ফতেপুর এলাকার এক ইতালি প্রবাসীর স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এক […]

Continue Reading

গোপালপুরে শ্রেণিকক্ষে ছাত্রীকে ধর্ষণ, সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আটক

গোপালপুর প্রতিনিধি: গোপালপুরে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে রেজাউল করিম হান্নান নামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার, ৩ মে বিকেলে থানা পুলিশ তাকে গ্রেফতার করে।   স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ওই বিদ্যালয়ে পিকনিকের আয়োজন করা হয়। বিকেলে অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এক ছাত্রীকে কৌশলে শ্রেণিকক্ষে ডেকে […]

Continue Reading

মধুপুরে বাংলাদেশ শিক্ষক সমিতির নির্বাচন: স্বপন সভাপতি – ওবায়দুল্লাহ সম্পাদক

মধুপুর প্রতিনিধি: মধুপুরে দীর্ঘ ৩৬ বছর পর উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বহু প্রতীক্ষিত এ নির্বাচনকে ঘিরে শিক্ষক সমাজের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।   শনিবার, ২ মে সকাল ৯টা থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা মধুপুর অডিটরিয়াম হল রুমের ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে […]

Continue Reading

প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্য কার্ডের কথা ভাবছে সরকার – তথ্যমন্ত্রী

মধুপুর প্রতিনিধি: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, সরকার তার নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড দেওয়া শুরু করেছে। ফ্যামিলি কার্ডও দিচ্ছে। তাই দেশের সাধারণ জনগণ বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার।   শনিবার, ২ মে দুপুরে মধুপুরে অরণখোলা ইউনিয়ন পরিষদ চত্বরে চাইল্ড হেলথ্ […]

Continue Reading

আওয়ামী লীগ সরকার দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে গেছে – আযম খান

সখীপুর প্রতিনিধি: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আহমেদ আযম খান বলেছেন, আওয়ামী লীগ সরকারের শেষ ১০ বছরে অফিসিয়ালি, আন-অফিসিয়ালি ৫০ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। আওয়ামী লীগ সরকার দেশটাকে একেবারে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে রেখে গেছে। তলাবিহীন ঝুড়ি নিয়ে বর্তমান বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনা শুরু করেছে।   শনিবার, ২ মে দুপুরে সখীপুরের উপজেলা পরিষদ মিলনায়তনে […]

Continue Reading

টাঙ্গাইলে ‘ময়না মতির ভাতের কেচ্ছা’ গল্পগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: কবি ও কথাসাহিত্যিক রেখা আক্তারের ‘ময়না মতির ভাতের কেচ্ছা’ গল্পগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, টাঙ্গাইল জেলা কমিটির আয়োজনে শুক্রবার, ১ মে সন্ধ্যায় টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।   ছড়াকার ও কলেজ শিক্ষক কাশীনাথ মজুমদার পিংকুর সঞ্চালনায় আয়োজিত প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সত্তরের দশকের অন্যতম […]

Continue Reading

মির্জাপুরে প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার শ্রমিক

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরের এক নারীশ্রমিক প্রেমিকের সঙ্গে গাজীপুরে বেড়াতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়ে হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার, ৩০ এপ্রিল গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এ ঘটনা ঘটে বলে ।   স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারী মির্জাপুর উপজেলার দেওহাটা এলাকার একটি কারখানায় চাকরি করেন। বৃহস্পতিবার দুপুরের দিকে তিনি তার প্রেমিক নুরুল হকের সঙ্গে গাজীপুরের কালিয়াকৈরে […]

Continue Reading