
নিজস্ব প্রতিবেদক: “শিল্প সাহিত্য হয়ে উঠুক গণমানুষের কন্ঠস্বর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, টাঙ্গাইল জেলা কমিটির আয়োজনে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
২০ জুন, শনিবার সন্ধ্যা সাতটায় জেলা উদীচী ভবন টাঙ্গাইলে এ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘ টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি কবি হেমায়েত হোসেন হিমু । “নজরুলকাব্যে সাম্যবাদী চেতনা” শীর্ষক সাহিত্য আড্ডার অনুষ্ঠানে প্রাণোবন্ত আলোচনা করেন অধ্যক্ষ সেকান্দার হায়াত, সাবেক অতিরিক্ত সচিব মণি খন্দকার, অধ্যাপক দেবাশীষ দেব, অধ্যাপক স. ম আজাদ, কমরেড মীর নাসিমুল ইসলাম সেলিম, কবি কাশীনাথ মজুমদার পিংকু, কবি কুশল ভৌমিক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুণ হোসাইন, ছড়াকার দীপক পাল, ছড়াকার সোহেল সৌকর্য, উদীচীকর্মী দীপা হায়াত প্রমুখ।
অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামের “মানুষ” কবিতা আবৃত্তি করেন বাচিকশিল্পী আরিফ আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘ টাঙ্গাইল জেলা কমিটির সাধারণ সম্পাদক ড. আলী রেজা।
