টাঙ্গাইলে দুঃস্থদের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদান বিতরণ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলা পরিষদের পক্ষ থেকে দুঃস্থ রোগীর চিকিৎসা ও অসহায় শিক্ষার্থী এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ১৯ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার, ৭ মে জেলা পরিষদের ওই অনুদানের চেক বিতরণ করা হয়।   এ উপলক্ষে জেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা পরিষদের নিবাহী কর্মকর্তা শামছুন নাহার […]

Continue Reading

টাঙ্গাইলে ১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ৬৮ জন!

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের টাঙ্গাইল জেলার চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশিত হয়েছে। এবার টাঙ্গাইলে ১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ৬৮ জন। টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষ থেকে সম্পূর্ণ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে আনুষ্ঠানিকভাবে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।   টাঙ্গাইল জেলার প্রাথমিকভাবে নির্বাচিত […]

Continue Reading

দেলদুয়ারে কবরস্থানের পাশে অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার

দেলদুয়ার প্রতিনিধি: দেলদুয়ার উপজেলায় অজ্ঞাতনামা এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (৬ মে) দুপুরে উপজেলার লাউহাটি ইউনিয়নের স্বল্পলারু গ্রাম সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের একটি কবরস্থানের পাশ থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের মাথায় ক্ষতচিহ্ন থাকায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।   স্থানীয় এলাকাবাসী দুপুরে নদীর পাড়ে কাজ করতে গিয়ে মরদেহটি পড়ে থাকতে দেখে […]

Continue Reading

গোপালপুরে নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেফতারকৃত শিক্ষক সাময়িক বরখাস্ত

গোপালপুর প্রতিনিধি: গোপালপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় মোঃ রেজাউল করিম হান্নান নামের এক সহকারী শিক্ষককে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি উপজেলার ছোট শাখারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।   জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা […]

Continue Reading

মির্জাপুরে নিখোঁজের ১১ দিন পর জঙ্গলে গৃহবধূর মরদেহ উদ্ধার

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরে নিখোঁজ হওয়ার ১১ দিন পর আমেনা খাতুন (৪০) নামের এক গৃহবধূর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।   বুধবার, ৬ মে বিকেলে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর দিঘিবাড়ি এলাকার একটি জঙ্গল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত আমেনা খাতুন ওই গ্রামের আবুল কাশেমের স্ত্রী।   পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত […]

Continue Reading

নাগরপুরে অবৈধ ড্রেজার অকেজো: জরিমানা আদায়

নাগরপুর প্রতিনিধি: নাগরপুরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং সড়ক পরিবহন আইন বাস্তবায়নে সাঁড়াশি অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার, ৬ মে উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যক্তিকে সাজা প্রদানের পাশাপাশি বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন অকেজো করা হয়েছে।   নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বীপ ভৌমিক এই অভিযান […]

Continue Reading

টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ২৭ জন শিশু: মৃত্যু ৬জন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে প্রতিদিনই বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইলে ২৭ জন শিশু হামে আক্রান্ত হয়েছে। এর মধ্যে জেলার বিভিন্ন হাসপাতালে ২৬ জন শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত জেলায় মোট ৯৩৭ জন শিশু হামে আক্রান্ত হলো। হামে আক্রান্ত নিয়ে এখন পর্যন্ত ৬ শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বুধবার […]

Continue Reading

টাঙ্গাইলের আজহার আলী ঢাকার মিরপুরে বাজারে বের হয়ে নিখোঁজ!

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর-১৪ এলাকার ইব্রাহিমপুরে নিজ বাসা থেকে বাজার করতে বের হয়ে নিখোঁজ হয়েছেন টাঙ্গাইলের বাসিন্দা মোঃ আজহার আলী, যিনি সম্প্রতি প্রয়াত মেজর জেনারেল (অবঃ) মাহমুদুল হাসানের চাচাতো ভাই।   পরিবারের তথ্য অনুযায়ী, গত ৪ মে সকাল আনুমানিক ১১টার দিকে বাসার নিচ থেকে বের হওয়ার পর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। […]

Continue Reading

টাঙ্গাইলে বিদেশফেরত নারী-শিশু অভিবাসীদের অধিকার বিষয়ে সচেতনতামূলক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে বিদেশ ফেরত নারী ও শিশু অভিবাসীদের অধিকার বিষয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল নগর জালফৈস্থ ব্র্যাক আঞ্চলিক কার্যালয়ে ৫ মে মঙ্গলবার এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।   ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর সরকার হাসান ওয়াইজের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের টেকনিক্যাল এক্সপার্ট (রেফারেল অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং) সাবিনা সাঈদ। দক্ষতা উন্নয়ন কর্মশালায় […]

Continue Reading

ভূঞাপুরে ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামসহ ৪ ডাকাত গ্রেফতার

ভূঞাপুর প্রতিনিধি: ভূঞাপুরে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে ডাকাতির সরঞ্জামসহ গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার, ৪ মে রাতে উপজেলার ঘাটান্দি নতুন পাড়া এলাকায় নজরুলের বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, গোপালপুর থানার ভোলারপাড়া গ্রামের আহসান আলী আকন্দ-এর ছেলে রবিউল, ভূঞাপুর থানার কুকাদাইর গ্রামের গোলাম হোসেন-এর ছেলে মনির ওরফে ন্যাংড়া মনির, কালিহাতি […]

Continue Reading