মির্জাপুরে বকেয়া বেতনের দাবিতে স্পিনিং মিল শ্রমিকদের বিক্ষোভ

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত উত্তরা স্পিনিং মিলসের শ্রমিক-কর্মচারীরা বকেয়া পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে।   রবিবার, ১৪ জুন সকাল ১১টার দিকে শতাধিক শ্রমিক-কর্মচারী মিলের ভেতরে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেয়। শ্রমিকদের অভিযোগ, মিলটি বন্ধ হওয়ার প্রায় ৪-৫ মাস পেরিয়ে গেলেও অধিকাংশ শ্রমিক তাদের পাওনা টাকা পাননি। ঈদের আগে মাত্র […]

Continue Reading

মির্জাপুরে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরে ৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে রায়হান (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার, ১৪ জুন সকাল ৯টার দিকে মির্জাপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ডসংলগ্ন গাড়াইল এলাকার তালুকদার ভিলায় এ দুর্ঘটনা ঘটে।   নিহত রায়হান দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়নের পরইখালি গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে। তিনি পরিবারের সঙ্গে মির্জাপুর উপজেলার থলপাড়া […]

Continue Reading

মির্জাপুরে শিশু হাফিজা হত্যার পাঁচ মাস অতিবাহিত হলেও মামলার অগ্রগতি নেই

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরে শিশু হাফিজা হত্যার পাঁচ মাস অতিবাহিত হলেও মামলার অগ্রগতি না হওয়ায় এবং ময়নাতদন্তের রিপোর্ট না আসায় ক্ষোভ প্রকাশ করেছেন মামলার বাদী শিশু হাফিজার পিতা সোহেল মিয়া।   মির্জাপুর প্রেসক্লাবে এসে সাংবাদিকদের কাছে এই ক্ষোভ প্রকাশ করে তিনি তার শিশুকন্যা হত্যার দ্রুত বিচার করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করেছেন। এ […]

Continue Reading

মির্জাপুরে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে আহত হিমেলের দুই চোখ হারানোর ঘটনায় করা মামলায় আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও ছাত্রলীগের (নিষিদ্ধ) দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার, ৯ জুন রাতে উপজেলা সদরের গাড়াইল ও বাইমহাটী বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুইজন হলেন, উপজেলা সদরের পুষ্টকামুরী গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে উপজেলা […]

Continue Reading

মির্জাপুরে গভীর রাতে প্রেমিকার ঘর থেকে আটক বিএনপি নেতাকে বহিষ্কার

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরে গভীর রাতে প্রেমিকার ঘর থেকে আপত্তিকর অবস্থায় আটকের পর শফি সিকদার নামে এক বিএনপি নেতাকে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। পরে স্থানীয়দের উপস্থিতিতে দুজনের সম্মতিতে তাদের বিয়ে হয়।   এদিকে এই ঘটনা জানাজানি হওয়ার পর মঙ্গলবার, ৯ জুন বিকেলে শফি সিকদারকে দল থেকে বহিষ্কার করেছে উপজেলা বিএনপি। তিনি বাঁশতৈল ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ […]

Continue Reading

মির্জাপুরে ছাত্রলীগ নেতার অবৈধভাবে নদীর বালু বিক্রির অভিযোগ!

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরে গোড়াই ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতার বিরুদ্ধে লৌহজং নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। এতে পাড়ে ভাঙন ধরায় আতঙ্কে দিন পার করছে নদীপাড়ের মানুষ। তবে স্থানীয়দের অভিযোগ এক মাস ধরে প্রকাশ্যে বালু তুলে বিক্রি করলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি।   জানা গেছে, মির্জাপুর গোড়াই ইউনিয়ন (পশ্চিম) […]

Continue Reading

মির্জাপুরের প্রবাসীর টাকা ফেরত ও সন্তানের পিতৃত্ব দাবিতে স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: মির্জাপুর উপজেলার প্রবাসী স্বামীর ৩৭ লাখ টাকা আত্মসাত করে প্রতারণার মাধ্যমে নিজের স্বামীকে তালাক দেয়ার অভিযোগ উঠেছে হালিমা বেগমের বিরুদ্ধে। একই সাথে নিজের সন্তানদের পিতার পরিচয় অস্বীকার করছে হালিমা বেগম। এ ঘটনার প্রতিকার চেয়ে ভূক্তভোগী মোঃ ফারুক এক সংবাদ সম্মেলন করেছেন।   বুধবার, ৩ জুন দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে এ বিষয়ে এক সংবাদ […]

Continue Reading

মির্জাপুরে প্রেমের টানে ছুটে এসেছেন চীনা যুবক!

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুর উপজেলায় প্রেমের টানে সুদূর চীন থেকে ছুটে এসেছেন চীনা নাগরিক ওয়াং ইউলাই (৩২)। উদ্দেশ্য প্রিয়তমা আনিকা আক্তারকে (২০) বিয়ে করে নতুন জীবন শুরু করা।   গত শনিবার মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা পূর্বপাড়ার বাসিন্দা আলী হোসেনের মেয়ে আনিকা আক্তারের প্রেমের টানে ছুটে আসেন ওয়াং ইউলাই। তিনি চীনের রাংগুই প্রদেশের বাসিন্দা এবং পেশায় […]

Continue Reading

মির্জাপুরে শ্রমিক দল নেতার বিরুদ্ধে কাঁচাবাজারের জমি দখলের অভিযোগ

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুর কাঁচাবাজারের জায়গা রাতের আঁধারে দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে উপজেলা শ্রমিক দলের সভাপতি কুব্বত আলী মৃধার বিরুদ্ধে।   অভিযোগ পেয়ে শনিবার (৩০ মে) দুপুরে উচ্ছেদ অভিযান চালায় প্রশাসন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এর আগে গত বুধবার রাতে কয়েক কোটি টাকা মূল্যের জায়গা দখল […]

Continue Reading

মির্জাপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

মির্জাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে ছাদের পানি নিচে পড়ার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে।   সোমবার, ২৫ মে বেলা ১২টার দিকে উপজেলার জামুর্কী ইউনিয়নের বানিয়ারা উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খোরশেদ মিয়া (৬০) বানিয়ারা উত্তরপাড়া এলাকার বাসিন্দা।   নিহতের স্ত্রী হাছনা বেগম বলেন, সকালে সেদ্ধ ধান শোকানোর […]

Continue Reading