মির্জাপুরে শিশু কন্যাকে হত্যার পর মায়ের আত্মহত্যা!

অপরাধ আইন আদালত দুর্ঘটনা মির্জাপুর

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরে শিশু কন্যাকে হত্যার পর মা আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার, ১৪ আগস্ট দুপুরে উপজেলার আনাতাইতারা ইউনিয়নের ধুপুরিয়া গ্রাম থেকে পুলিশ মা ও শিশুর লাশ উদ্ধার করেছে। নিহতরা হলেন- ওই গ্রামের রাজিব মিয়ার স্ত্রী কণিকা আক্তার (২৪) এবং তাদের মেয়ে রাজিয়া (১১)।

 

পুলিশ জানায়, গত ছয় বছর আগে পাশের ধামরাই উপজেলার ঝুরঝুরিয়া গ্রামের কনিকার সঙ্গে ধুপুরিয়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে রাজিব হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের সংসারে পারিবারিক কলহ শুরু হয়। রাজিব মাদকাসক্ত এবং ভবঘুরে। সংসারের অভাব অনটন এবং স্ত্রী সন্তানের ভরণপোষণ নিয়ে তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকত। এ নিয়ে শ্বশুর ও শাশুড়িরও ছেলের পক্ষ নিয়ে পুত্রবধূর সঙ্গে ঝগড়া করতেন বলে আশপাশের বাড়ির লোকজন জানিয়েছেন।

বৃহস্পতিবার রাতে রাজিব স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি। শুক্রবার সকালে কনিকা তার শিশুকন্যা রাজিয়াকে সঙ্গে নিয়ে বাবার বাড়ির উদ্দেশে বের হলে শ্বশুর নাজিম উদ্দিন তাদের বাড়ি ফিরিয়ে আনেন। সকাল ১০টার দিকে সবার অজান্তে শিশুকন্যা রাজিয়াকে ঘরের ভেতর বালিশচাপা দিয়ে হত্যার পর ঘরের ধন্নার সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন কনিকা।

খবর পেয়ে মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুনসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মা-মেয়ের লাশ উদ্ধার করেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটেছে। মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *