মির্জাপুরে কৌশলে বিকাশের দোকান থেকে দেড় লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুর উপজেলা বিকাশের দোকানে রিচার্জ কার্ড ফেলে কৌশলে নগদ দেড় লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। বুধবার, ৭ অক্টোবর সকালে উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে।   দোকান মালিক জাকির হোসেন জানান, ঘটনার সময় এক ব্যক্তি তার দোকানে এসে ৫০ টাকার রিচার্জ কার্ড চান। কিছুক্ষণ পর আরও একজন দোকানে প্রবেশ করেন। […]

Continue Reading

মির্জাপুরে অজ্ঞাত বাসের চাপায় দুই কিশোর নিহত

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত বাসের চাপায় দুই কিশোর নিহত হয়েছে। শনিবার, ২৬ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার জামুর্কী বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।   নিহতরা হলো মির্জাপুর উপজেলার জামুর্কী গ্রামের ডালিমের ছেলে রুদ্র (১৪) এবং গাজীপুরের সফিপুর নস্করচালা এলাকার মৃত পঞ্চুর ছেলে ঝলক (১৫)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে […]

Continue Reading

মির্জাপুরে যুবদল নেতার বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ!

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরে আজগানা ইউনিয়ন যুবদলের সভাপতি বাদল মিয়াসহ চারজনের বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জমির মালিক দাবিদার তোফাজ্জল হোসেন বাদী হয়ে আদালতে মামলা করেছেন। একই ঘটনায় তার ছেলেকে মারধরের অভিযোগে মির্জাপুর থানায়ও লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।   মামলার ও থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের কুড়িপাড়া মৌজায় […]

Continue Reading

টাঙ্গাইলে ধর্ষণে অন্তঃসত্ত্বা শিশু: আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলার রায়ে রশিদ মিয়া (৫৫) নামে ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে ২ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।   মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর দুপুরে টাঙ্গাইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল মজিদ এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত রশিদ মিয়া মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের আগছাওয়ালী গ্রামের গোলাম হোসেনের […]

Continue Reading

মির্জাপুর প্রেসক্লাবে পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুর প্রেসক্লাবের সদস্য ও তাঁদের স্বজনদের অংশগ্রহণে এক আনন্দঘন পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার, ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।   মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল মোহসীন শিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি। […]

Continue Reading

জামুর্কী ইউনিয়নের উফুলকি ঘোষপাড়ার ঘি জৌলুস হারাতে বসেছে!

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের উফুলকি গ্রামের ঘোষপাড়ার নিভৃত পল্লিতে তৈরি ঘি, ছানা ও টক দই। যা বিক্রি হচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায়। ঘোষপাড়ার খাঁটি ঘিয়ের সুখ্যাতি দেশজুড়ে। যুগ যুগ ধরে চলা এই ব্যবসা পৃষ্ঠপোষকতার অভাবে এখন জৌলুস হারাতে বসেছে।   সরজমিনে ঘোষপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, অধিকাংশ বাড়িতেই যন্ত্রের শোঁ শোঁ শব্দ, কেউ […]

Continue Reading

মির্জাপুরে বিলের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু!

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরে বাড়ির পাশের বিলের পানিতে ডুবে তাওহিদ নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কদিম ধল্যা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাওহিদ ওই গ্রামের মৃত আমিনুর মিয়ার ছেলে।   এলাকাবাসী জানায়, সোমবার সকালে তাওহিদসহ কয়েকজন শিশু বাড়ির পাশের বিলে খেলতে যায়। খেলার একপর্যায়ে তাওহিদ গভীর পানিতে পড়ে […]

Continue Reading

মির্জাপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে থানায় মামলা: ৫ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরে বিয়ের প্রলোভনে এক গৃহবধূকে (২৩) ছয় মাস ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে মাসুদ আলী (২৬) নামের এক যুবকের বিরুদ্ধে। বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ সুষ্ঠু বিচার প্রত্যাশা করেছেন। এ ঘটনায় রোববার, ২৩ আগস্ট ওই নারীর মা বাদী হয়ে মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দেন। অভিযুক্ত মাসুদ আলী উপজেলার আনাইতারা গ্রামের আলী হোসেনের ছেলে।   […]

Continue Reading

মির্জাপুরে সওজের জায়গা দখল করে দোকান নির্মাণ: দ্রুত অপসারণের নির্দেশ

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন সড়ক ও জনপথ বিভাগের (সওজ) সরকারি জায়গা বেদখল করে অবৈধভাবে নির্মিত একটি দোকান অবিলম্বে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।   সোমবার, ১৭ আগস্ট সওজ কর্তৃপক্ষ সংশ্লিষ্ট দখলদার শাহের আলীকে আগামী ৭ দিনের মধ্যে এসব অবৈধ স্থাপনা নিজ খরচে অপসারণ করার চূড়ান্ত নোটিশ প্রদান করেছেন। বিষয়টি মির্জাপুর সড়ক উপ-বিভাগ সূত্র […]

Continue Reading

মির্জাপুরে শিশু কন্যাকে হত্যার পর মায়ের আত্মহত্যা!

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরে শিশু কন্যাকে হত্যার পর মা আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার, ১৪ আগস্ট দুপুরে উপজেলার আনাতাইতারা ইউনিয়নের ধুপুরিয়া গ্রাম থেকে পুলিশ মা ও শিশুর লাশ উদ্ধার করেছে। নিহতরা হলেন- ওই গ্রামের রাজিব মিয়ার স্ত্রী কণিকা আক্তার (২৪) এবং তাদের মেয়ে রাজিয়া (১১)।   পুলিশ জানায়, গত ছয় বছর আগে পাশের ধামরাই উপজেলার […]

Continue Reading