টাঙ্গাইলে প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের কার্যালয় উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল শহরের বটতলাস্থ প্রিমিও প্লাজায় প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। সোমবার, ১১ মে দুপুরে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এসএম ওবায়দুল হক নাসির প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে কার্যালয়টির উদ্বোধন ঘোষণা করেন।   উদ্বোধনী অনুষ্ঠানে প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি মু. জোবায়েদ মল্লিক বুলবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জলের সঞ্চালনায় বিশিষ […]

Continue Reading

টাঙ্গাইলে ঔষুধ কেম্পানীর প্রতিনিধিদের দাবি আদায়ে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল পেশাদার মর্যাদা রক্ষায় ও ঔষুধ কেম্পানীর প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ১১ মে দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টিটিভ এসোসিয়েশনের উদ্যোগে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।   এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার সাধারণ সম্পাদক […]

Continue Reading

টাঙ্গাইলে মৌমাছি পালন ও নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে আধুনিক মৌমাছি পালন কৌশল ও নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলে ব্র্যাক রিজিওনাল অফিসে ১১ মে সোমবার সকালে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।   অনুষ্ঠানে মৌ-চাষিদের প্রশিক্ষণ প্রদান করেন ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের সিনিয়র ম্যানেজার কৃষিবিদ ড. নিবিড় কুমার সাহা। প্রোগ্রাম পরিচালনা […]

Continue Reading

টাঙ্গাইলে করটিয়ার জমিদারদের জমিদখল পায়তারায় বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের করটিয়ার জমিদারদের জমিদখল পায়তারার অভিযোগ এনে জমিদার পরিবারের প্রতিনিধি, সাবেক সংসদ সদস্য মোর্শেদ আলী খান টিপু পন্নী সংবাদ সম্মেলন করেছেন।   সোমবার, ১১ মে সকালে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে করটিয়া ইউনিয়নের বীরনাহালী গ্রামে তার বাবার সাড়ে ১১ একর জমি বেদখল নিয়ে তিনি বলেন, আমার সাড়ে এগার একর জমি আমার পিতার […]

Continue Reading

টাঙ্গাইলে এনসিপির গণভোটের রায় বাস্তবায়ন বিষয়ক সেমিনার

নিজস্ব প্রতিবেদক: এনসিপির যুগ্ম-আহ্বায়ক ও সংস্কার বাস্তবায়ন কমিটির উপ-প্রধান সারোয়ার তুষার বলেছেন, গণভোটের রায় সরকারকে মেনে নিতেই হবে, এ বিষয়ে কোনো ধরনের তালবাহানা চলবে না। সরকার চাইলেও এটি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।   শনিবার, ৯ মে বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে এনসিপি, টাঙ্গাইল জেলা আয়োজিত গণভোটের রায় বাস্তবায়ন বিষয়ক সেমিনারে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সারোয়ার […]

Continue Reading

টাঙ্গাইলে রেড ক্রিসেন্টের সুবিধাবঞ্চিতদের মাঝে চেক ও নগদ অর্থ বিতরণ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ক্যাটাগরিতে সুবিধাবঞ্চিতদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। শনিবার, ৯ মে সকালে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নে রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল জেলা ইউনিট আয়োজিত এক অনুষ্ঠানে এই চেক ও নগদ অর্থ বিতরণ করা হয়।   অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে সহায়তার মধ্যে নতুন […]

Continue Reading

হাট ও পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয় সে বিষয়ে আমরা সজাগ: প্রতিমন্ত্রী টুকু

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পশুহাট ও পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার, ৮ মে বিকেলে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে নতুন কুড়ি স্পোর্টসের ফাইনাল খেলায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।   চোরাই পথে পশু আসা বন্ধের বিষয়ে […]

Continue Reading

টাঙ্গাইলে দুঃস্থদের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদান বিতরণ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলা পরিষদের পক্ষ থেকে দুঃস্থ রোগীর চিকিৎসা ও অসহায় শিক্ষার্থী এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ১৯ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার, ৭ মে জেলা পরিষদের ওই অনুদানের চেক বিতরণ করা হয়।   এ উপলক্ষে জেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা পরিষদের নিবাহী কর্মকর্তা শামছুন নাহার […]

Continue Reading

টাঙ্গাইলে ১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ৬৮ জন!

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের টাঙ্গাইল জেলার চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশিত হয়েছে। এবার টাঙ্গাইলে ১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ৬৮ জন। টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষ থেকে সম্পূর্ণ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে আনুষ্ঠানিকভাবে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।   টাঙ্গাইল জেলার প্রাথমিকভাবে নির্বাচিত […]

Continue Reading

টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ২৭ জন শিশু: মৃত্যু ৬জন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে প্রতিদিনই বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইলে ২৭ জন শিশু হামে আক্রান্ত হয়েছে। এর মধ্যে জেলার বিভিন্ন হাসপাতালে ২৬ জন শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত জেলায় মোট ৯৩৭ জন শিশু হামে আক্রান্ত হলো। হামে আক্রান্ত নিয়ে এখন পর্যন্ত ৬ শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বুধবার […]

Continue Reading