টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন দণ্ড

অপরাধ আইন আদালত টাঙ্গাইল সদর মধুপুর

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মধুপুরে ধর্ষণ মামলায় দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে তিন লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

বুধবার, ৭ অক্টোবর দুপুরে টাঙ্গাইলের জেলা শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন- মধুপুর উপজেলার ব্রাহ্মণবাড়ী এলাকার নজরুল ইসলামের ছেলে মোঃ আরিফ ও আয়নালের ছেলে মোঃ রুবেল।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) খন্দকার মোঃ রোকুনুজ্জামান জানান, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর গভীর রাতে ওই নারী বাড়ি থেকে প্রতিবেশী প্রেমিক মোস্তাকের বাড়িতে যাওয়ার পথে স্থানীয় একটি পুকুরপাড়ে পৌঁছান। এ সময় আরিফ ও রুবেল তার পথরোধ করেন। একপর্যায়ে তর্কবিতর্কের পর তাকে পাশের একটি কাচারিঘরের বারান্দার খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখেন তারা। পরে রাতভর পালাক্রমে ওই নারীকে ধর্ষণ করেন আরিফ ও রুবেল। এরপর তার বাঁধন খুলে দেওয়া হয়। পরদিন সকালে তিনি মধুপুর থানায় গিয়ে দুজনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন।

পিপি আরো জানান, মামলার সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাদের প্রত্যেককে তিন লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়। আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট হারাধন চন্দ্র সিংহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *