টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্য সুরমান রেজা হত্যা; গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

অপরাধ আইন আদালত টাঙ্গাইল সদর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সুরমান রেজা হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ইউনিয়নবাসী।

বুধবার, ৩০ সেপ্টেম্বর সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

 

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম খান, নিহতের ভাই হালিম রেজা, আবু হানিফ, রুপচান, রহুল আমিন, নিহতের স্ত্রী শারমিনসহ ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ বক্তব্যে রাখেন। এসময় বক্তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

উল্লেখ্য, ২০ সেপ্টেম্বর রোববার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের দরুন একালায় সাবেক এমপি ছোট মনিরের পরিত্যক্ত তেলের পাম্প থেকে সাবেক ইউপি সদস্য সুরমান রেজার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত সুরমান রেজার বাবা মোঃ আবু হানিফ বাদী হয়ে ২১ সেপ্টেম্বর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *