শোক সংবাদ: এডভোকেট এস. এম. ফাইজুর রহমান

টাঙ্গাইল সদর বাসাইল রাজনীতি শোক সংবাদ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলা এডভোকেট বার সমিতির সাবেক সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট এস. এম. ফাইজুর রহমান (৭৪) মৃত্যুবরণ করেছেন।

 

তিনি টাঙ্গাইল জেলা এডভোকেট বার সমিতির সাবেক সভাপতি, সাবেক পিপি (পাবলিক প্রসিকিউটর) এবং টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ছিলেন।

 

টাঙ্গাইলের বাসাইল উপজেলার কৃতি সন্তান এডভোকেট এস. এম. ফাইজুর রহমান ১৯৫২ সালে বাসাইল উপজেলার বাসাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্রসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। ১ আক্টোবর, বৃহস্পতিবার বাদ এশা বাসাইলের কেন্দ্রিয় গোরস্থানে তাকে দাফন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *