
সখীপুর প্রতিনিধি: সখীপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার কার্যক্রম শুরু হযেছে। ভূমিসেবা মেলা উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়।
১৯ মে, মঙ্গলবার সকাল দশটায় উপজেলা ভূমি কার্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো: আশরাফুল আলম।
সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলার সভাপতিত্বে বক্তব্য রাখেন সখীপুর প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস আশা, সিনিয়র সাংবাদিক শরিফুল ইসলাম, স্থানীয় কৃষক আবদুর রাজ্জাক প্রমুখ।
সখীপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ভূমি সেবা প্রার্থীরা অনুষ্ঠানে ভূমি সংক্রান্ত নানা জটিলতা নিয়ে বক্তব্য প্রদান করেন এবং ভূমি সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য কর্মকর্তাদের পরামর্শ ও সহযোগিতা নেন।
এসময় অর্ধশতাধিক ভূমি মালিকগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও উপজেলা ভূমি অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
