টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার

অপরাধ আইন আদালত টাঙ্গাইল সদর দুর্ঘটনা শোক সংবাদ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল সদরে নিখোঁজের এক দিন পর আদিবা ইসলাম নামের তিন বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। খেলতে গিয়ে আর বাড়ি ফেরেনি ছোট্ট মেয়েটি। সারারাত খোঁজাখুঁজির পর সকালে বাড়ির পেছন থেকে উদ্ধার হলো তার নিথর দেহ।

 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের গোসাই জোয়াইর আটাপাড়া গ্রামে কাপড়ে মোড়ানো অবস্থায় আদিবা ইসলাম (৩) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আদিবা ওই গ্রামের আমিন ইসলামের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে প্রতিবেশীর বাড়িতে খেলতে যায় আদিবা। এর পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

পরে আজ সকালে বাড়ির পেছনে লুঙ্গিতে মোড়ানো অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ বলেন, লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *