সখীপুর আবাসিক মহিলা কলেজের নবীন বরণ অনুষ্ঠিত

ইতিহাস ও ঐতিহ্য প্রতিষ্ঠান বিনোদন শিক্ষা সখিপুর

সখীপুর প্রতিনিধি: সখীপুর আবাসিক মহিলা কলেজের নবীন বরণ অনুষ্ঠানে আজ মঙ্গলবার বিকেলে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি বলেছেন, ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান টাঙ্গাইলের সখীপুর থানা প্রতিষ্ঠা করেছিলেন। সখীপুর উপজেলা এখন অনেক অগ্রসরগামী। সারা বাংলাদেশের অন্যতম কয়েকটি উপজেলার মধ্যে সখীপুর অন্যতম উপজেলা। এজন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মাতা, বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়াকে অভিনন্দন জানাই।

 

তিনি আরও বলেন, দেশের অগ্রযাত্রাকে অনিয়ম দুর্নীতির মাধ্যমে থামিয়ে দিয়েছিল বিগত ফ্যাসিস্ট সরকার। বিএনপির চেয়ারম্যান বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ২০২৪ এ ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্র আবার ফেরত এসেছে এবং বর্তমান প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

 

সখীপুর আবাসিক মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল আলমের সভাপতিত্বে নবীণ বরণ অনুষ্ঠানে আরও বক্তব্য উপস্থাপন করেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মোহাম্মদ আমিন শরীফ সুপন, টাঙ্গাইল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্চয় কুমার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন, অধ্যক্ষ এম এ রউফ, মেধাভিত্তিক ছাত্রী সংসদের ভিপি নুসরাত জাহান তিথি।

এ সময় নবীনবরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক মোশারফ হোসেন খান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম শওকত আলী, পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীবসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ প্রমুখ। আলোচনা সভা শেষে আমন্ত্রিত কণ্ঠশিল্পীবৃন্দ নবীনবরণ অনুষ্ঠানে গান পরিবেশন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *