টাঙ্গাইলে গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে মোমশিখা প্রজ্বলন

টাঙ্গাইল সদর রাজনীতি সংগঠন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও মোমশিখা প্রজ্বলন করেছে জেলা ছাত্র ফেডারেশন।

সোমবার, ৭ জুলাই সন্ধ্যায় টাঙ্গাইল শহীদ মিনারে টাঙ্গাইল জেলা ছাত্র ফেডারেশনের আয়োজনে এ সময় মোমশিখা প্রজ্বলন করা হয়। অনুষ্ঠান থেকে শহিদদের হত্যার বিচারের পাশাপাশি বৈষম্যহীন দেশ গঠনের দাবি উঠে আসে।

এতে বক্তব্য রাখেন ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদ হওয়া মারুফের মা মোর্শেদা বেগম, সঙ্গীত শিল্পী লিজু বাউলা, জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফাতেমা রহমান বিথি, দপ্তর ও পাঠাগার সম্পাদক প্রেমা সরকার, পৌর কমিটির আহবায়ক আদিবা হুমায়রা প্রমুখ।

এ সময় তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস মানুষের মনে রাখার জন্য আমরা প্রতিনিয়ত জুলাইয়ের আন্দোলন সময়ের স্মৃতিগুলো তুলে ধরবো। আমরা চাই জুলাই সবার মাঝে বেঁচে থাকুক। এতে জুলাই গণঅভ্যুত্থানের শহিদ পরিবার, আহত এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *