কালিহাতীতে অবঃ সেনা সদস্যের নামে মিথ্যা অভিযোগ ও হয়রানিতে সংবাদ সম্মেলন

আইন আদালত কালিহাতী মিডিয়া

কালিহাতী প্রতিনিধি: কালিহাতীতে অবঃ সেনা সদস্য মো. আনিসুর রহমানের নামে মিথ্যা অভিযোগ ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। সোমবার, ৭ জুলাই সকালে উপজেলার পটল বাজার প্রাঙ্গনে এ সংবাদ সম্মেল অনুষ্ঠিত হয়।

 

সংবাদ সম্মেলনে দুর্গাপুর ইউনিয়ন মহিলা দলের সভাপতি আয়শা সিদ্দিকা স্বপ্না লিখিত বক্তব্যে বলেন, মো. আনিসুর রহমান অবঃ সেনা সদস্য, ১নং দূর্গাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কদিমহামজানীর বাসিন্দা। সে বর্তমানে রিটায়ার্ডপ্রাপ্ত, পরিবার নিয়ে সে এলেঙ্গায় বসবাস করছে। মো. আনিসুর এর নামে একটি হয়রানীমূলক মিথ্যা অভিযোগের প্রতিবাদে আমরা এলাকাবাসী সংবাদ সম্মেলন করছি।

মো. আনিসুর রহমান প্লাস্টিক ভাঙ্গারির ব্যবসার সাথে জড়িত। কিছুদিন আগে এক ব্যাপারী মালামাল দেওয়া নেওয়া করতো। মালামাল দেওয়া নেওয়ার প্রেক্ষিতে পটল বাজারের সোহেল ব্যপারীকে পুলিশ ধরে নিয়ে যায়। পরে সোহেল কালিহাতী থানায় আনিসুর রহমানের নাম উল্লেখ করেছে। আনিসুর এ ব্যাপারে কিছুই জানেন না। সোহেল বলেছে আমি আনিছুরকে মালামাল দিয়েছি। পরে মগড়ার আরেকজনের নামও উল্লেখ করেছে সোহেল। পরে তাকেও গ্রেফতার করে পুলিশ। কালিহাতী থানার এসআই শহিদুল ইসলাম মোল্লা বলেন আনিছুর রহমানকেও গ্রেফতার করা হবে। এই অভিযোগের সাথে কোনভাবেই জড়িত নয় আনিছুর। আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সে সম্পূর্ণভাবে নির্দোষ।

তিনি আরো অভিযোগ করে বলেন, আমরা এলাকাবাসী হিসেবে প্রশাসনিকের নিকট জোর দাবি জানাচ্ছি। যে এমন অভিযোগের ক্ষেত্রে এলাকায় সঠিকও সত্য তথ্য বা তদন্ত সাপেক্ষে আসামীকে প্রেপ্তার করবেন। প্রকৃতপক্ষে যে দোষী এবং অপরাধী তার বিচার আমরা অবশ্যই চাই এবং চাইবো। তিনি আরো বলেন, এলাকাবাসীর দাবী উক্ত অভিযোগ থেকে মো. আনিসুর রহমানের পক্ষে নির্দোষ হিসেবে প্রতিবেদন দিয়ে তাকে মিথ্যা ও হয়রানীমূলক অভিযোগ থেকে মুক্ত করা হোক।

এ প্রসঙ্গে দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল লতিফ বলেন, মামলার নথিপত্রে আনিসুর রহমানের নাম কোথাও নেই। শুধুমাত্র একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে পুলিশ তাকে হয়রানি করছে।

এ বিষয়ে কালিহাতী থানার এসআই শহিদুল ইসলাম মোল্লা বলেন, চুরির ঘটনায় একটি মামলা হয়েছে এবং ওই মামলায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। “আনিস” নামের কাউকে তিনি চেনেন না এবং তাকে হয়রানি করার প্রশ্নই ওঠে না বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আঃ লতিফ, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, পটল বাজার সমিতির সভাপতি শহিদুল ইসলাম প্রামাণিক, হাজী আঃ মালেক মাষ্টার মাতাব্বরসহ দুর্গাপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *