শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক: দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেওয়া ও এইচএসসি পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলায় এবং দুর্যোগের মধ্যে কঠিন পদ্ধতিতে জোরপূর্বক পরীক্ষার নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী ড. আনম এহছানুল হক মিলনের পদত্যাগসহ নানা দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে পরীক্ষার্থীরা। এ সময় উত্তরবঙ্গগামী লেনে অন্তত ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। ফলে চরম ভোগান্তিতে পড়ে যাত্রী […]

Continue Reading

মধুপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কর্মসূচি পালিত

তোফাজ্জল হোসাইন, মধুপুর প্রতিনিধি: ‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।   রবিবার, ১২ জুলাই মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে সনদপত্র এবং ক্রেস্ট বিতরণের আয়োজন করা হয়।   মধুপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে […]

Continue Reading

ঘাটাইলে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ঘাটাইল প্রতিনিধি: ‌’তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঘাটাইলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।   রবিবার, ১২ জুলাই সকালে দিবসটি পালন উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।   অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার […]

Continue Reading

১৭ বছর দেশের ক্রীড়াঙ্গনকে কলুষিত করেছে ফ্যাসিস্ট সরকার – প্রতিমন্ত্রী টুকু

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দীর্ঘদিন দেশের ক্রীড়াঙ্গন স্থবির ছিল। একসময় টাঙ্গাইল স্টেডিয়াম দর্শকে পরিপূর্ণ থাকত, টিকিট কেটে মানুষ খেলা দেখতে আসত। কিন্তু গত ১৭ বছর অগণতান্ত্রিক, স্বৈরাচারী ও ফ্যাসিস্ট সরকার দেশের ক্রীড়াঙ্গনকে কলুষিত করেছিল। বর্তমান সরকার খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করছে।   শনিবার, ১১ জুলাই বিকেলে টাঙ্গাইল স্টেডিয়ামে […]

Continue Reading

বিএনপি জুলাই সনদের দাবি অক্ষরে অক্ষরে পালন করবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

নিজস্ব প্রতিবেদক: সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের প্রতিটি অঙ্গীকার বিএনপি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।   শুক্রবার, ১০ জুলাই বিকেলে টাঙ্গাইল নতুন বাসস্ট্যান্ডে যাত্রীসেবার মানোন্নয়নে স্থাপিত অভিযোগ কেন্দ্রের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।   প্রতিমন্ত্রী […]

Continue Reading

টাঙ্গাইলে মেডিনোভার বিরুদ্ধে ভবন দখল চেষ্টার অভিযোগ মালিকের

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে মেডিনোভা মেডিকেল সার্ভিস লিমিটেড-এর বিরুদ্ধে ভাড়াচুক্তির শর্ত ভঙ্গ করে ভবন দখলের চেষ্টা করার অভিযোগ তুলেছেন ভবনের মালিক ডা. শাহ আলম।   শুক্রবার, ১০ জুলাই দুপুরে শহরের শামসুদ্দোহা-রেজিয়া ভবনে সংবাদ সম্মেলন করে তিনি এসব অভিযোগ করেন। তবে অভিযোগ অস্বীকার করে মেডিনোভার জেলা শাখার ম্যানেজার জানিয়েছেন, তারা কোনো চুক্তি ভঙ্গ করেননি।   তিনি সাংবাদিকদের […]

Continue Reading

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত ও রোগীবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।   শুক্রবার, ১০ জুলাই সকাল সাড়ে ১০টায় হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।   সভায় উপস্থিত ছিলেন […]

Continue Reading

মধুপুরে ইউএনও জুবায়ের হোসেনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মধুপুর প্রতিনিধি: মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুবায়ের হোসেনের বদলিজনিত বিদায় উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ৯ জুলাই দুপুরে মধুপুর অফিসার্স ক্লাবের আয়োজনে ক্লাব মিলনায়তনে এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন ও […]

Continue Reading

মাভাবিপ্রবিতে কারবালার শিক্ষা: ন্যায়, ত্যাগ ও মানবতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মাভাবিপ্রবি প্রতিনিধি: পবিত্র মহররম ১৪৪৮ হিজরি উপলক্ষে “কারবালার শিক্ষা: ন্যায়, ত্যাগ ও মানবতা” শীর্ষক এক সেমিনার, ডিজিটাল কনটেন্ট ও কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দোয়া মাহফিলসহ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।   বুধবার, ৮ জুলাই সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল পর্যন্ত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের অডিটোরিয়ামে এ আয়োজন করে […]

Continue Reading

সখীপুরে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শেষে পথসভা অনুষ্ঠিত

সখীপুর প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘এক দলকে ক্ষমতা থেকে সরিয়ে আরেক দলের লুটপাটের জন্য বাংলাদেশের ছাত্র-জনতা রক্ত দেয়নি। জুলাই গণ-অভ্যুত্থানের লক্ষ্য ছিল রাষ্ট্রের পরিবর্তন ও সংস্কার। যদি আগের মতো লুটপাট, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসনই চলতে থাকে, তাহলে জুলাইয়ের আত্মত্যাগের মূল্য কোথায়?’ মঙ্গলবার, ৭ জুলাই […]

Continue Reading