
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের করটিয়ায় সরকারি সা’দত কলেজের অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সম্মিলনী- ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ২২ আগস্ট কলেজের অর্থনীতি বিভাগের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি কলেজের ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর কলেজের অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সৈয়দ মো. শরিফ ইস্পাহানী। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও অর্থনীতি বিভাগ এর সহযোগী অধ্যাপক মুহাম্মদ ওমর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিভাগীয় চেয়ারম্যান প্রফেসর ড. ছাইফুল মালেক আনছারী, প্রফেসর মোঃ সোহরাওয়ার্দী, প্রফেসর ড. রেজাউল করিম, শিক্ষক সমিতির সম্পাদক সহযোগী অধ্যাপক ড. শেখ ফরিদ, সাবেক অতিরিক্ত সচিব মোঃ মনসুরুল আলম হিরা, প্রভাষক আশরাফুর রহমান খান প্রমুখ।
অনুষ্ঠানে বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ অংশ নেন। এসময় প্রবীণ শিক্ষার্থীরা তাদের কলেজ জীবনের স্মৃতি রোমন্থন করে আবেগাপ্লুত হয়ে পড়েন। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র’র আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন স্নিগ্ধা কর্মকার কথা, অমিত আলামিন, আদিবা আনহা সাইওরী। নৃত্য পরিবেশন করেন রিপন, দিয়া সাহা, আনুস্কা, দুষ্টু সাহা।
অনুষ্ঠান বাস্তবায়নে সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন ফেরদৌস আরা, মনজুর তারেক, মোঃ কামরুল হাসান, মোঃ আব্দুল আউয়াল খান, মোঃ সোলায়মান দেওয়ান, মোঃ আবুল হাসেম, মোঃ মনিরুজ্জামান, মওলানা হাবিবুল্লাহ, মোঃ শাহজালাল, রিমন হাসান প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন মোঃ কামরুল হাসান লিটন, মনজুর তারেক, আনিকা কবির রোজা।
