মির্জাপুর ক্যাডেট কলেজের ৫১ শিক্ষার্থীর মধ্যেই ৫০ জন জিপিএ-৫

মির্জাপুর প্রতিনিধি: ২০২৬ সালের প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে ঐতিহ্যবাহী মির্জাপুর ক্যাডেট কলেজ আরও একবার শিক্ষা ও সাফল্যের অনন্য উচ্চতায় সাফল্য ধরে রেখেছে। প্রকাশিত ফলাফলে প্রতিষ্ঠানটির ৬০তম ব্যাচের ক্যাডেটরা অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে সাফল্যের এক দীপ্তময় অধ্যায় সূচনা করেছে।   সোমবার, ১০ আগস্ট প্রকাশিত ফলাফলে ৫১ জন শিক্ষার্থীর মধ্যে ৫০ জন জিপিএ-৫ পেয়েছে। এই ফলাফলে খুশি শিক্ষক […]

Continue Reading

টাঙ্গাইলের ৬ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষায় কেউই পাস করেনি!

নিজস্ব প্রতিবেদক: এবছর এসএসসি ও সমমান পরীক্ষার ঘোষিত ফলাফলে টাঙ্গাইলে ৬টি স্কুল-মাদরাসার একজন শিক্ষার্থীও উত্তীর্ণ হতে পারেননি। এর মধ্যে দুটি এমপিওভুক্ত ও ৪টি ননএমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বলে জানা গেছে। সোমবার, ১০ আগস্ট ফলাফল প্রকাশের পর সন্ধ্যায় জেলা শিক্ষা অফিস থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।   শিক্ষা অফিস সূত্র জানায়, শিক্ষকদের অবহেলা এবং নিয়মিত […]

Continue Reading

টাঙ্গাইলে ভাঙা খুঁটি গাছে বেঁধে চলছে বিদ্যুৎ সরবরাহ: দুর্ঘটনার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল পৌরসভার কাগমারা ইসলামবাগ এলাকায় বৈদ্যুতিক খুঁটির মাঝ বরাবর ভেঙে গেছে। তাই খুঁটিটিকে দাঁড় করিয়ে রাখতে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। আর এই খুঁটির মাধ্যমে হচ্ছে বিদ্যুৎ সরবরাহ।   স্থানীয় সূত্রে জানা যায়, টাঙ্গাইল পৌরসভার বেড়াডোমা থেকে মির্জা মাঠ পর্যন্ত রাস্তা নির্মাণের সময় কাগমারা ইসলামবাগ এলাকায় আমিনুল ইসলামের বাড়ির সামনে মাটি ভরাটের কাজে […]

Continue Reading

মধুপুরের গারো পল্লী থেকে জাতীয় কারাতে চ্যাম্পিয়ন নাম্বিয়া

মধুপুর প্রতিনিধি: মধুপুর উপজেলার শালবনঘেরা ছোট্ট গারো পল্লী জয়নাগাছার প্রত্যন্ত জনপদ থেকে জাতীয় কারাতে অঙ্গনে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছে গারো কন্যা নাম্বিয়া লুইজি নকরেক। নাম্বিয়া উপজেলা, জেলা ও ঢাকা বিভাগীয় পর্যায়ে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে এবার জাতীয় পর্যায়ে কারাতে চ্যাম্পিয়ন হয়ে গর্বের নতুন ইতিহাস গড়েছে।   নাম্বিয়ার এই অর্জনের খবরে আনন্দে ভাসছে জয়নাগাছা গারো পল্লী। […]

Continue Reading

সখীপুরে টিনের ঘর ভাঙল বন বিভাগ: মালিকানা নিয়ে বিরোধ

সখীপুর প্রতিনিধি: সখীপুর উপজেলায় অভিযান চালিয়ে স্থানীয় বাসিন্দাদের নির্মাণ করা প্রায় ৬০ হাত দীর্ঘ একটি টিনের ঘর ভেঙে দিয়েছে বন বিভাগ। জমিটির মালিকানা নিয়ে স্থানীয় বাসিন্দা ও বন বিভাগের মধ্যে পাল্টাপাল্টি দাবি রয়েছে। রবিবার, ৯ আগস্ট ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হলুদিয়া চালা বাজারে এ ঘটনা ঘটে।   স্থানীয় বাসিন্দাদের […]

Continue Reading

মধুপুরে ১৭টি সংগঠনের যৌথ আয়োজনে বিশ্ব আদিবাসী দিবস পালিত

মধুপুর প্রতিনিধি: ‘আদিবাসীদের অধিকার, মর্যাদা ও টেকসই উন্নয়ন’ প্রতিপাদ্য নিয়ে মধুপুর উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব আদিবাসী দিবস উদ্‌যাপন করেছে লালমাটির গড় এলাকার গারো, কোচ ও বর্মণ জনগোষ্ঠীরা।   রবিবার, ৯ আগস্ট সকালে ভুটিয়া উচ্চ বিদ্যালয়ে জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ, কারিতাস, আচিক মিচিক সোসাইটিসহ ১৭টি সংগঠনের যৌথ আয়োজনে দিবসটির উদ্বোধন করেন এসিডিএফের সভাপতি অজয় […]

Continue Reading

বাসাইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

নিজস্ব প্রতিবেদক: বাসাইলে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী শাহিনুর রহমান (৩৭) নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার, ৯ আগস্ট দুপুরে টাঙ্গাইলের সিনিয়র জেলা ও দায়রা জজ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।   মামলা সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে বাসাইল উপজেলার সামাদ মিয়ার ছেলে […]

Continue Reading

ঘাটাইলে ১ বছরের ব্রিজের কাজ ৪ বছরেও শেষ না হওয়ায় ভোগান্তি!

ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইল উপজেলার ধলাপাড়া-পূর্বাসিন্দা সড়কে দেওপাড়া ইউনিয়নের খাকুরিয়ার ব্রিজের কাজ ১ বছরে শেষ হওয়ার কথা থাকলেও ঠিকাদার পলাতক থাকায় ৪ বছরেও কাজ শেষ হয়নি। বিগত ২০২১ সালের কাজটি শুরু হয়ে ২০২২ সালের (২০ মার্চ) শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ঠিকদারি প্রতিষ্ঠান সম্পূর্ন কাজ শেষ না করে অজ্ঞাত কারণে ব্রিজের কাজ ফেলে রেখে উধাও হয়ে […]

Continue Reading

মধুপুরের ঐতিহ্যবাহী আনারস ক্রমেই ঐতিহ্য হারাচ্ছে!

মধুপুর প্রতিনিধি: মধুপুরের ঐতিহ্যবাহী আনারসের একসময় স্বাদ ও সুগন্ধের জন্য দেশজুড়ে পরিচিত ছিল। এখন সেই আনারসই অতিরিক্ত রাসায়নিক ব্যবহারে নিজস্ব বৈশিষ্ট্য হারাচ্ছে। এতে আনারসের স্বাদ ও ঘ্রাণ হারিয়ে যাচ্ছে। আকারে বড় ও রঙে আকর্ষণীয় হলেও কমছে ক্রেতার আগ্রহ। ফলে গত বছরের তুলনায় কম দামে চাষিদের আনারস বিক্রি করতে হচ্ছে।   কৃষি বিভাগ সূত্র জানায়, দেশের […]

Continue Reading

টাঙ্গাইলে ১৪জন বাস মালিকের পরিবার পেল আর্থিক অনুদান

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে মৃত্যুবরণকারী ১৪ জন বাস-মিনিবাস মালিকদের পরিবারকে আর্থিক অনুদান ও সম্মাননা প্রদান করেছে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি। শুক্রবার, ৭ আগস্ট দুপুরে টাঙ্গাইল জেলা বাস টার্মিনাল ভবনে প্রত্যেক পরিবারকে ৫০ হাজার টাকা করে অনুদান ও উপহার তুলে দেওয়া হয়।   টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক শফিকুর রহমান খান শফিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ […]

Continue Reading