বাসাইলে নন্দন বিলে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

উৎসব বাসাইল বিনোদন

বাসাইল প্রতিনিধি: বাসাইলে দিগন্ত বিস্তৃত জলভরা ঐতিহ্যবাহী নন্দন বিলে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার, ২২ আগস্ট বিকেলে উপজেলার ফুলকী দক্ষিণপাড়া যুব সমাজের উদ্যোগে ছোট ছোট নৌকা নিয়ে এ বাইচের আয়োজন করা হয়।

 

জানা গেছে, আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে উপজেলার ফুলকী দক্ষিণপাড়া যুব সমাজ নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করে। ফুলকী ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত ছোট ছোট প্রায় ২০টি নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়। এ প্রতিযোগিতা দেখতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষের সমাগম হয়। পুরুষের পাশাপাশি নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

আয়োজকরা জানান, অনুষ্ঠানে কোনো রাজনৈতিক নেতা বা ব্যক্তিতে অতিথি করা হয়নি। মূলত আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে ও মানুষকে বিনোদন দিতে যুব সমাজের উদ্যোগে প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় ২০টি ছোট ছোট নৌকা ৫টি গ্রুপে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় কোনো বড় নৌকা ছিল না। ১২ থেকে ১৫ হাত নৌকাগুলো বাইচে অংশ নেয়। চ্যাম্পিয়ন নৌকাকে ২৪ ইঞ্চি স্মার্ট টেলিভিশন পুরস্কার দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *