টাঙ্গাইলের ৮১ স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সংকটে চিকিৎসাসেবা ব্যহত!

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে ৮১টি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে ওষুধ সংকট দেখা দেয়ায় চিকিৎসাসেবা ব্যহত হচ্ছে বলে অভিযোগ ওঠেছে। বিগত ১৫ মাসে কেন্দ্রগুলোতে কোনো প্রকার ওষুধ সরবরাহ করা হয়নি। তিন মাস ধরে জন্মনিয়ন্ত্রণসামগ্রীর সরবরাহ বন্ধ। তবে কয়েকটি কেন্দ্রে একটি করে কিটবক্স বরাদ্দ দেওয়া হয়েছে। তাতে ১৫টি প্যারাসিটামল সিরাপ, ১০টি এমক্সিসিল সিরাপসহ সামান্য কিছু ওষুধ মিলেছে। ফলে […]

Continue Reading

দেলদুয়ারে কবরস্থানের পাশে অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার

দেলদুয়ার প্রতিনিধি: দেলদুয়ার উপজেলায় অজ্ঞাতনামা এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (৬ মে) দুপুরে উপজেলার লাউহাটি ইউনিয়নের স্বল্পলারু গ্রাম সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের একটি কবরস্থানের পাশ থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের মাথায় ক্ষতচিহ্ন থাকায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।   স্থানীয় এলাকাবাসী দুপুরে নদীর পাড়ে কাজ করতে গিয়ে মরদেহটি পড়ে থাকতে দেখে […]

Continue Reading

দেলদুয়ারে ইউএনও’র বিরুদ্ধে নির্বাচনি বরাদ্দের অর্থ আত্মসাতের অভিযোগ

দেলদুয়ার প্রতিনিধি: দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোহরা সুলতানা যূথির বিরুদ্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন (ভোট ও গণভোট) পরিচালনার জন্য নির্বাচন কমিশনের দেওয়া বরাদ্দের অর্থ লোপাটের অভিযোগ উঠেছে।   গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন খাতে বিপুল অর্থ […]

Continue Reading

দেলদুয়ারে মাটি ব্যবসায়ীদের খপ্পরে উর্বরতা হারাচ্ছে কৃষি জমি!

দেলদুয়ার প্রতিনিধি: দেলদুয়ার উপজেলায় বিভিন্ন অঞ্চলে মাটি ব্যবসায়ীদের খপ্পরে পড়ে জমির টপ সয়েল বিনষ্ট হচ্ছে। এতে কৃষি জমির উর্বরতা হুমকির মুখে পড়েছে। উপজেলার বিভিন্ন স্থানে এস্কেভেটর (ভেকু) দিয়ে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে দিচ্ছে একটি চক্র। দেলদুয়ার উপজেলার সদর ইউনিয়নের মিরকুমুল্লী, আটিয়া ইউনিয়নের গড়াসিন, ফাজিলহাটী ইউনিয়নের সাহদারিপাড়া, ডুবাইল ইউনিয়নের ধানকি মহেড়া, এলাসিন ইউনিয়নের আগ এলাসিন […]

Continue Reading

টাঙ্গাইলের লেবুর দাম অতিরিক্ত চাহিদায় বেড়েছে অস্বাভাবিকভাবে!

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে পবিত্র মাহে রমজানে ইফতারে তৃষ্ণা মেটাতে শরবতের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে লেবুর চাহিদা ও দাম। মৌসুম না থাকায় সরবরাহ তুলনামূলক কম আর সেই সুযোগে বাজারে লেবুর দাম অস্বাভাবিকভাবে বেড়েছে বলে অভিযোগ ক্রেতাদের। মাত্র এক সপ্তাহের ব্যবধানে লেবুর দাম বেড়েছে তিনগুণের বেশি।   জেলা কৃষি বিভাগ জানায়, জেলার দেলদুয়ার উপজেলা লেবুর রাজধানী […]

Continue Reading

নাগরপুরে বিএনপির দলীয় প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

নাগরপুর প্রতিনিধি: গণতন্ত্র পুনরুদ্ধার ও আধুনিক নাগরপুর-দেলদুয়ার গঠনে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের বিএনপির দলীয় প্রার্থী সাবেক ছাত্রনেতা রবিউল আওয়াল লাভলু ধানের শীষ প্রতীকে ভোট চাইলেন।   সোমবার, ৯ ফেব্রুয়ারি বিকালে নাগরপুর সরকারি কলেজ মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত এক বিশাল নির্বাচনি জনসভায় তিনি ভোটারদের কাছে এ আহবান জানান। তিনি বলেন, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন তাহলে আমি […]

Continue Reading

দেলদুয়ার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিবলী সাদিক কারাগারে

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে কার্যক্রম নিষিদ্ধ দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিবলী সাদিককে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার, ১৩ জানুয়ারি বিকালে সিনিয়র জুডিশিয়াল সদর থানা আমলি আদালতের বিচারক রুমেলিয়া সিরাজম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।   এর আগে সোমবার, ১২ জানুয়ারি রাতে তাকে টাঙ্গাইল শহরের ঢাকা রোডের বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। […]

Continue Reading

দেলদুয়ারে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ

দেলদুয়ার প্রতিনিধি: দেলদুয়ার উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার, ৫ ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশন কর্তৃক উপজেলার দেওলী ইউনিয়নের চকতৈল এ. কে. আব্দুস সালাম উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এ সেবা দেওয়া হয়।   দেলদুয়ার উপজেলার ৮টি ইউনিয়নের ৩০ জন করে ২৪০ জন নারী পুরুষকে স্বাস্থ্য সেবার আওতায় আনা […]

Continue Reading

দেলদুয়ারে একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশ: ১৪৪ ধারা জারি

দেলদুয়ার প্রতিনিধি: দেলদুয়ার উপজেলায় একই স্থানে একই দিনে পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোহরা সুলতানা যুথী। উপজেলা প্রশাসনের স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়, ১ নভেম্বর (শনিবার) দেলদুয়ার স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সমাবেশ আয়োজনের জন্য কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকীর যুদ্ধকালীন কোম্পানি কমান্ডার ও টাঙ্গাইল জেলার […]

Continue Reading

টাঙ্গাইলে গণসংযোগ শেষে ফেরার পথে বিএনপি নেতা হামিদুল হকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন নির্বাচনী গণসংযোগ করতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন। টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা পরীক্ষা–নিরীক্ষা শেষে আজ রাত আটটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।   হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) কর্তব্যরত চিকিৎসক মাহমুদুল হক। হামিদুল হক […]

Continue Reading