টাঙ্গাইলে দুস্থ পরিবার, রোগী ও শিক্ষার্থীদের মাঝে ২৩ লাখ টাকার চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবার, ক্যানসার-কিডনি আক্রান্ত রোগী এবং গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে ২৩ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার, ৬ আগস্ট দুপুরে জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপকারভোগীদের হাতে সকল অনুদানের চেক তুলে দেওয়া হয়।   জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার […]

Continue Reading

টাঙ্গাইলে অনুমোদনহীন ৪টি ক্লিনিক সিলগালা ও জরিমানা

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে লাইসেন্স দেখাতে না পারায় তিনটি ক্লিনিককে সিলাগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় বেশ কিছু অনিয়নের অভিযোগে আরও একটি ক্লিনিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।   মঙ্গলবার, ৪ আগস্ট দুপুরে টাঙ্গাইল পৌর শহরের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে এ অভিযান পরিচালনা করা হয়। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. এফ এম মাহবুবুল আলমের নেতৃত্বে পরিচালিত […]

Continue Reading

ভাসানী বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে ম্যারাথন প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাড়ে সাত কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ৩ আগস্ট সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে এ প্রতিযোগিতা শুরু হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পাঁচবার প্রদক্ষিণ করে ম্যারাথন প্রতিযোগিতা শেষ করে।   বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম শহিদুল ইসলাম ও প্রো-ভাইস চ্যান্সেলর আনিছুর রহমানকে সঙ্গে নিয়ে […]

Continue Reading

টাঙ্গাইলে ৪ ক্লিনিককে দেড় লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের পৌর শহরে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি ক্লিনিক ও হাসপাতালকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় পাইলট হাসপাতালের প্যাথলজি বিভাগ সিলগালা করা হয়।   রবিবার, ২ আগস্ট দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে […]

Continue Reading

সরকার রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে: প্রতিমন্ত্রী শরীফুল

মির্জাপুর প্রতিনিধি: সরকার দেশের সব রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। তিনি বলেছেন, দ্রুত সময়ের মধ্যে মির্জাপুরের ঐতিহ্যবাহী এই বন্ধ কারখানাটি চালু করা হবে। টাঙ্গাইল কটন মিলও কোন প্রক্রিয়ায় চালু করা যায় তা খতিয়ে দেখছে।   শনিবার, ১ আগস্ট সকালে মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলে দীর্ঘ […]

Continue Reading

প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন- প্রতিমন্ত্রী টুকু

কালিহাতী প্রতিনিধি: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রত্যেকেই যার যার জায়গা থেকে কাজ করলে দেশটা এগিয়ে যাবে। শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। তিনি শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। শিক্ষার্থীরা যাতে লেখাপড়ার পাশাপাশি ‘এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস’এ এগিয়ে যেতে পারে এবং একজন ছাত্রের একাধিক পেশার সুযোগ থাকে সে জন্য ইতোমধ্যেই প্রধানমন্ত্রী […]

Continue Reading

টাঙ্গাইলে ‘বাংলা কিউআর’ ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধিতে রূপালী ব্যাংকের প্রচারণা

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত সর্বজনীন কিউআর কোডভিত্তিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ‘বাংলা কিউআর’ সম্পর্কে গ্রাহক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ক্যাশলেস লেনদেন সম্প্রসারণের লক্ষ্যে জনসচেতনতামূলক প্রচারণা করা হয়েছে।   শুক্রবার, ৩১ জুলাই সকালে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের চিকলী রিসোর্ট এন্ড কনভেনশন সেন্টারসহ শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে প্রচারণা চালানো হয়। […]

Continue Reading

ডিসি লেককে উন্নতমানের পর্যটনকেন্দ্রে রূপ দিতে কাজ চলছে- প্রতিমন্ত্রী টুকু

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, একটি পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব টাঙ্গাইল গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। এ কাজে সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যায়ক্রমে ডিসি লেক পরিষ্কার করা হবে। এই লেক ঘিরে আমাদের সুষ্ঠু পরিকল্পনা রয়েছে। উন্নতমানের পর্যটনকেন্দ্রে রূপ লক্ষ্যেই আমরা কাজ করছি।   শুক্রবার, ৩১ […]

Continue Reading

টাঙ্গাইলে পরিবেশ অধিদপ্তরের পলিথিন ব্যবহারবিরোধী ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ক্ষতিকর পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার, ২৮ জুলাই পৌর শহরের ছয়আনি বাজারে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।   এতে জেলা কার্যালয়ের উপপরিচালক মো. জহিরুল ইসলাম তালুকদারের নেতৃত্বে কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন এনজিও, সামাজিক সংগঠন এবং বিভিন্ন ইলেকট্রনিক ও […]

Continue Reading

গোপালপুর সরকারি কলেজে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট উধাও!

গোপালপুর প্রতিনিধি: গোপালপুর সরকারি কলেজ কেন্দ্রে ২১ জন পরীক্ষার্থীর সৃজনশীল উত্তরপত্রের ওএমআর’র প্রথম অংশ হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক প্রভাষক মোজাম্মেল হোসেনকে বরখাস্ত করা হয়েছে।   শনিবার, ২৫ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার অর্থনীতি দ্বিতীয় পত্রের (বিষয় কোড-১১০) ওএমআর শিট হারিয়ে যায়। এ ঘটনায় গোপালপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মানিকুজ্জামান থানায় […]

Continue Reading