টাঙ্গাইলে ২২তম ব্যাচের এসআইদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

মির্জাপুর প্রতিনিধি: টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের বিভাগীয় ক্যাডেট এসআই (নিরস্ত্র) ২২তম ব্যাচের বাধ্যতামূলক ইন-সার্ভিস প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।   বুধবার, ৮ অক্টোবর সকালে ট্রেনিং সেন্টারের প্যারেড গ্রাউডে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ডিআইজি মোহাম্মদ আশফাকুল আলম। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি প্যারেড কুচকাওয়াজ পরিদর্শন করেন। পরে তিনি শ্রেষ্ঠত্ব […]

Continue Reading

টাঙ্গাইলে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক: “আমি কন্যা শিশু-স্বপ্নে গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” প্রতিপাদ্যে সারাদেশের মতো টাঙ্গাইলেও বুধবার, ৮ অক্টোবর জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।   জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। শোভাযাত্রা শেষে […]

Continue Reading

টাঙ্গাইলে চারাবাড়ীতে সেতুর অ্যাপ্রোচ সড়ক ধসে যানবাহন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে ধলেশ্বরী নদীর ওপর নির্মিত সেতুর সংযোগ সড়ক পানির চাপে ভেঙে গেছে। এতে জেলার পশ্চিম অঞ্চলের কয়েকটি ইউনিয়নের লক্ষাধিক মানুষের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে পানি উন্নয়ন বোর্ড এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।   মঙ্গলবার, ৭ অক্টোবর গভীর রাতে সদর উপজেলায় চারাবাড়ি তোরাফগঞ্জে এ ঘটনা […]

Continue Reading

কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় ২ শ্রমিক নিহত, আহত ১০

কালিহাতী প্রতিনিধি: কালিহাতী উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। এ দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।   মঙ্গলবার, ৭ অক্টোবর বেলা আড়াইটার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাড়কের বাংড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কালিহাতীর কোনাবাড়ী এলাকার জহের আলী (৪৫) ও বানিয়াফৈর এলাকার মুক্তার আলী (৪২)। এ ছাড়া আহতদের মধ্যে বানিফৈর এলাকার করিমের […]

Continue Reading

টাঙ্গাইলে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত

নিজস্ব প্রতিবেদক: “একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে” প্রতিপাদ্যে সারাদেশের মতো টাঙ্গাইলে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার, ৭ অক্টোবর সকালে টাঙ্গাইল জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও প্রবীণ হিতৈষী সংঘ, টাঙ্গাইল-এর যৌথ উদ্যোগে শোভাযাত্রা বের হয়।   জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ […]

Continue Reading

মির্জাপুরে কমিউনিটি ক্লিনিকে সেবাগ্রহীতারা চরম দুর্ভোগের শিকার

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাওয়ার কুমারজানী কমিউনিটি ক্লিনিকটি বছরের প্রায় চার মাসই পানিতে ডুবে থাকে। ফলে এই সময়ে স্বাস্থ্যকর্মীরা অন্যের বাড়িতে বসে চিকিৎসাসেবা দিতে বাধ্য হচ্ছেন। এতে স্বাস্থ্যকর্মী ও চিকিৎসা নিতে আসা প্রায় ১০ হাজার মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।   জানা যায়, গ্রামের দরিদ্র মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ১৯৯৮ সালে […]

Continue Reading

টাঙ্গাইলে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ৫ দফা বাস্তবায়নের দাবিতে মতবিনিময় অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা ও এন্টিপদ ৯ম গ্রেড বাস্তবায়নসহ ৫দফা বাস্তবায়নের লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ৫ অক্টোবর টাঙ্গাইল বিন্দুবাসিনী সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করেন স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্ট্রিপদ নবম গ্রেড বাস্তবায়ন পরিষদ এবং বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস), টাঙ্গাইল জেলা শাখা।   […]

Continue Reading

ধনবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

হাফিজুর রহমান, ধনবাড়ী প্রতিনিধি:  ‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’ স্লোগানে ধনবাড়ী উপজেলায় পালিত হলো বিশ্ব শিক্ষক দিবস। রবিবার, ৫ অক্টোবর সারাদেশের মতো ধনবাড়ীতেও শোভাযাত্রা ও আলোচনার মধ্য দিয়ে দিনটি যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে উদযাপন হয়েছে।   সকাল ১০টায় উপজেলার বীরতারার কেন্দুয়া শাপলা আইডিয়াল হাইস্কুল এন্ড সুলতান প্রফেসর মডেল কলেজের আয়োজনে এ দিবস পালিত হয়। […]

Continue Reading

টাঙ্গাইলে রিওয়া’র তিনদিনব্যাপী পণ্য প্রদর্শণী ও মেলার সমাপ্তি

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে রিওয়া’র তিনদিনব্যাপী উদ্যোক্তা সমাবেশ, পণ্য প্রদর্শণী ও মেলা- ২০২৫ সমাপ্তি হয়েছে। শনিবার (৪ অক্টোবর) বিকেলে শহরের আদালত পাড়া টোটাল অফিস সেন্টারে রুরাল ইনেশিয়েটিভ এন্ড ওয়েল ফেয়ার এসোসিয়েশন (রিওয়া) আয়োজনে তিনদিনব্যাপী এ পণ্য প্রদর্শণী ও মেলা অনুষ্ঠিত হয়।   মেলার সমাপ্তি দিনে ৯জন যুক্তরাষ্ট্রের অধিবাসী মেলা পরিদর্শন করেছেন। যুক্তরাষ্ট্রের পার্টনার ফর ওয়াল্ড হেলথ্ […]

Continue Reading

টাঙ্গাইলে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু, নিখোঁজ ২

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে বিয়ে বাড়িতে বেড়াতে এসে ধলেশ্বরী নদীতে গোসলে নেমে মনিরা বেগম (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় তার দুই খালাতো বোন নিখোঁজ রয়েছে। শনিবার, ৪ অক্টোবর সন্ধ্যা পৌনে ৬টার দিকে সদর উপজেলার ঘোষপাড়া এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।   মনিরা বেগম সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের কেশমাইজাল গ্রামের মনিরুল ইসলামের মেয়ে। […]

Continue Reading