টাঙ্গাইলে পেশাগত নিবন্ধন ও কর্মসংস্থানের দাবিতে ডেন্টাল পরিষদের মানববন্ধন

টাঙ্গাইল সদর মানববন্ধন সংগঠন স্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের পেশাগত নিবন্ধন এবং কর্মসংস্থানের দাবিতে বাংলাদেশ ডেন্টাল পরিষদ, টাঙ্গাইল জেলা শাখা মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেছে।

 

মঙ্গলবার, ৭ জুলাই দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন শেষে জেলা প্রশাসক শরীফা হকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের ন্যায্য পেশাগত অধিকার নিশ্চিত করা শুধু একটি পেশাজীবী গোষ্ঠীর দাবি নয়; বরং দেশের জনস্বাস্থ্যব্যবস্থাকে আরও কার্যকর, জনবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক করার একটি সময়োপযোগী পদক্ষেপ। তারা জনস্বার্থের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপ কামনা করেন।

এ সময় বক্তব্য দেন বাংলাদেশ ডেন্টাল পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব বাবুল হোসেন দুর্জয়, টাঙ্গাইল জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. রেজাউল করিম শামীম এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান রানা।

মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে বাংলাদেশ ডেন্টাল পরিষদ টাঙ্গাইল জেলা শাখা এবং জেলার বিভিন্ন উপজেলা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *