মধুপুরে ক্যান্সার আক্রান্ত হুসেন আলী বাঁচতে চান, চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার

দুর্ঘটনা মধুপুর লাইফ স্টাইল স্বাস্থ্য

তোফাজ্জল হোসাইন, মধুপুর প্রতিনিধি: মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হুসেন আলী (৫৫)। বেঁচে থাকার স্বপ্ন নিয়ে দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছেন কঠিন চিকিৎসাযুদ্ধ। কিন্তু চিকিৎসার ব্যয় ভার বহন করতে গিয়ে ইতোমধ্যে তাঁর জমানো অর্থ, জমিজমা ও অন্যান্য সম্পদ প্রায় সবই শেষ হয়ে গেছে। এখন অর্থাভাবে থমকে যাওয়ার পথে তাঁর চিকিৎসা।

 

জানা যায়, মধুপুর উপজেলার ইদিলপুর গ্রামের হোসেন আলী ছিলেন একজন ক্ষুদ্র ব্যবসায়ী। ব্যবসা করে ভালই চলছিল তার সংসার । করোনাকালে (কোভিড-১৯) সাত বছর বয়সী ছেলের ক্যান্সার চিকিৎসায় ধারদেনা করে ব্যয় করেন প্রায় দশ লাখ টাকা। মরণ ব্যাধি ক্যান্সারে মৃত্যু হয় তার ছোট ছেলের। সেই ধার দেনা পরিশোধ করতে না করতেই হুসেন আলী নিজেও আক্রান্ত হন মরণ ব্যাধি ক্যান্সারে। ইতোমধ্যে নিজেদের সঞ্চয়, আত্মীয়-স্বজনের সহযোগিতা ও ঋণ করে দেড় লাখ টাকার বেশি ব্যয় করেছেন । তার বসতভিটা ছাড়া অন্য কোনো জমিজমাও নেই।

বর্তমানে ক্যান্সারের মতো ব্যয় বহুল রোগের চিকিৎসা চালিয়ে যাওয়া হুসেন আলীর পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে। চিকিৎসকরা চিকিৎসা চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা জানালেও অর্থ সংকট তাঁর বেঁচে থাকার লড়াইকে আরও কঠিন করে তুলেছে।

এ অবস্থায় হুসেন আলী দেশের পাশাপাশি প্রবাসে অবস্থানরত হৃদয়বান ও বিত্তবান মানুষের কাছে মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সমাজের সামর্থ্যবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন ও প্রবাসীদের সহযোগিতায় তিনি আবারও চিকিৎসা চালিয়ে যাওয়ার সুযোগ পাবেন— এমন আশায় দিন গুনছেন। তার বিকাশ (পার্সোনাল) নম্বর -01762616658

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *