কালীহাতীতে ৬৫ বছরের আব্দুল খালেক নিখোঁজ, থানায় জিডি

কালিহাতী টাঙ্গাইল সদর দুর্ঘটনা

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালীহাতী উপজেলার এলেঙ্গা থেকে আব্দুল খালেক (৬৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। গত ৮ আগস্ট, শনিবার নিজ এলাকা থেকে তিনি নিখোঁজ হন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

নিখোঁজ আব্দুল খালেক উপজেলার শোলাকুড়িয়া সহদেবপুর গ্রামের মৃত হাসেন আলীর ছেলে।

 

পরিবার সূত্রে জানা যায়, তার উচ্চতা প্রায় ৫ ফুট ২ ইঞ্চি এবং গায়ের রং ফর্সা। নিখোঁজের সময় তার পরনে ছিল সাদা ফতুয়া ও লুঙ্গি। আব্দুল খালেক নিখোঁজ হওয়ার ঘটনায় কালীহাতী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নম্বর- ৪৭৬ তারিখ: ০৯.০৮.২০২৬ দায়ের করা হয়েছে। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও এখন পর্যন্ত তার সন্ধান পাননি।

পরিবারের পক্ষ থেকে কোনো সহৃদয় ব্যক্তি আব্দুল খালেকের সন্ধান পেয়ে থাকলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ: ০১৮৮৫-২৫৫১২২, ০১৭৫৭-৯৩৩২২৭।

নিখোঁজ আব্দুল খালেককে দ্রুত খুঁজে বের করতে প্রশাসনের সহযোগিতা ও দৃষ্টি আকর্ষণ করেছেন তার পরিবারের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *